ট্রাম্প: যুদ্ধ থামাতে পুতিন-জেলেনস্কিকে সমঝোতায় আসতেই হবে
ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একটি সমঝোতায় পৌঁছানোর জোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই রক্তক্ষয়ী সংঘাতকে একটি ‘অর্থহীন যুদ্ধ’ হিসেবে উল্লেখ করে দ্রুত তা অবসানের ওপর গুরুত্বারোপ করেছেন।

ওহাইও সফরের উদ্দেশ্যে হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি শুধু এটুকুই জানি যে জেলেনস্কি ও পুতিনকে একসঙ্গে বসে এই অর্থহীন যুদ্ধ বন্ধ করতে হবে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও যোগ করেন, ‘চলতি মাসে এই যুদ্ধে তারা ৩২ হাজার মানুষ হারিয়েছে এবং এটি সত্যিই অযৌক্তিক। তাই তাদের একসঙ্গে বসতে হবে এবং সমাধান করতে হবে।’
এর আগে রবিবার ট্রাম্প ঘোষণা দেন, একে অপরের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন।
এই ‘জ্বালানি যুদ্ধবিরতি’তে জেলেনস্কির সমর্থন এবং পুতিন এই প্রস্তাবে সম্মত হননি বলে ওঠা দাবি প্রসঙ্গে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, উভয় নেতাই এই ব্যবস্থার পক্ষে রয়েছেন বলে তিনি মনে করেন।
ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় তারা দুজনই এটি সমর্থন করেন। তারা একটি চুক্তিতে পৌঁছাতে চান, কিন্তু কীভাবে তা করবেন তা বুঝতে পারছেন না। তবে আমরা তাদের একটি চুক্তিতে পৌঁছানোর ব্যবস্থা করে দেব।’
তবে উভয় পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে—ট্রাম্পের এমন বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন এক সাংবাদিক। তিনি উল্লেখ করেন, রাশিয়া এবং ইউক্রেন উভয় দেশই প্রকাশ্যে এই দাবি অস্বীকার করেছে।
তথ্যের এই অমিল নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জোর দিয়ে দাবি করেন, তাদের মধ্যে সমঝোতা হয়েছে।
ট্রাম্প বলেন, ‘তারা সম্মত হয়েছে। আপনারা জানেন কেন? কারণ আমি বলেছিলাম তোমরা সম্মত হও—এ জন্যই। তারা সম্মত হয়েছে কারণ আমি বলেছি তারা সম্মত হয়েছে, এবং এই বিষয়ের সমাধান হতেই হবে।’
আলোচনার প্রতি দুই নেতার আগ্রহের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট তার নিজস্ব মূল্যায়ন তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, জেলেনস্কির চেয়ে পুতিনই সমঝোতায় পৌঁছাতে বেশি আগ্রহী।
ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, প্রকৃতপক্ষে জেলেনস্কির চেয়ে পুতিনই চুক্তি করতে বেশি আগ্রহী।’
পরবর্তীতে সোমবার ওহাইওতে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প পুনরায় বলেন, রাশিয়া ও ইউক্রেন চুক্তি করতে চায়।
তিনি আরও বলেন, ‘দুই নেতার মধ্যে তীব্র ঘৃণা বিরাজ করছে। তবে আমরা সেই চুক্তিও সম্পন্ন করতে যাচ্ছি।’
সমাবেশে ট্রাম্প বলেন, ‘আমি ভেবেছিলাম এটি সবচেয়ে সহজ বিষয়গুলোর একটি হবে, কিন্তু তা নয়। কারণ নেতাদের মধ্যে পারস্পরিক ঘৃণা যখন এতটা তীব্র ও গভীর হয়, তখন কাজটা কিছুটা কঠিন হয়ে পড়ে।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.