আপনি পড়ছেন

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলার পর কার্যক্রম ব্যাহত হওয়ায় সেখানে ফ্লাইট স্থগিত বা বাতিল করেছে বেশ কয়েকটি আরব বিমান সংস্থা।

রিয়াদে আরব এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত
সৌদি আরব ও প্রতিবেশী দেশগুলোর মানচিত্র

শনিবার এক হামলায় ১৩ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হওয়ার পর জেদ্দার পর দেশটির দ্বিতীয় ব্যস্ততম এই বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এরপর রবিবার আরেক হামলায় একজন নিহত এবং ১০ জনেরও বেশি মানুষ আহত হন।

সোমবার বাহরাইনের গালফ এয়ার জানায়, ১২ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদে তাদের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় কাতার এয়ারওয়েজও সোমবার রিয়াদ ও দাম্মামে সাময়িকভাবে বিমান চলাচল স্থগিতের ঘোষণা দিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে, সোমবার (১৯ অক্টোবর) পর্যন্ত আবুধাবি ও রিয়াদের মধ্যকার সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া মঙ্গলবার ও বুধবারের নির্ধারিত আবুধাবি-দাম্মাম ফ্লাইট এবং বৃহস্পতিবার পর্যন্ত আবুধাবি ও জেদ্দার মধ্যকার নির্দিষ্ট কিছু ফ্লাইটও বাতিল করেছে সংস্থাটি।

এর আগে সোমবার সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিতের মেয়াদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বিমানবন্দর স্থাপনার নিরাপত্তা এবং পরিচালনাগত প্রস্তুতি যাচাই সম্পন্ন করতে এই সময়সীমা বাড়ানো প্রয়োজন বলে সংস্থাটি উল্লেখ করেছে।

বিমানবন্দরের কার্যক্রম সাময়িক বন্ধ থাকার কারণে কুয়েত এয়ারওয়েজ শনিবার ও রবিবার পৃথক বিবৃতিতে রিয়াদে তাদের ফ্লাইট বাতিলের কথা জানায়।

মিশরএয়ার শনিবার জানায়, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান পরিস্থিতিতে কার্যক্রম সাময়িক স্থগিত থাকায় পুনরায় চালু না হওয়া পর্যন্ত কায়রো ও আলেকজান্দ্রিয়া থেকে রিয়াদের ফ্লাইটগুলো স্থগিত রাখা হয়েছে।

আনাদোলুর পরিসংখ্যান অনুযায়ী, ৫ অক্টোবর থেকে সৌদি আরবের পাঁচটি বিমানবন্দর লক্ষ্য করে অন্তত ১০টি হুতি হামলা চালানো হয়েছে। এসব হামলায় ২০ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন। পাশাপাশি স্থাপনাগুলোর বস্তুগত ক্ষতি হয়েছে এবং বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে।

জুলাই থেকে সৌদি আরব ও হুতিদের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থা এবং জ্বালানি স্থাপনাগুলোতে এসব হামলা চালানো হচ্ছে।

২০১৫ সাল থেকে হুতিদের বিরুদ্ধে ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে একটি সামরিক জোটের নেতৃত্ব দিয়ে আসছে সৌদি আরব। হুতিরা ২০১৪ সাল থেকে রাজধানী সানাসহ বেশ কয়েকটি প্রদেশ নিয়ন্ত্রণ করছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.