আপনি পড়ছেন

নাইজেরিয়ায় লাসা জ্বরের প্রাদুর্ভাবে ২৬৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির ২৪টি রাজ্যের ১১৯টি স্থানীয় সরকার এলাকায় এই রোগ ছড়িয়ে পড়েছে এবং এখন পর্যন্ত ১ হাজার ১৩৮ জনের শরীরে সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। মঙ্গলবার নাইজেরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (এনসিডিসি) এই তথ্য জানিয়েছে।

২৪ রাজ্যে ছড়িয়েছে লাসা জ্বর, নিহত ২৬৮
নাইজেরিয়ার জাতীয় পতাকা

২৮ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ৪০তম মহামারি সপ্তাহের হালনাগাদ পরিস্থিতি প্রতিবেদনে সংস্থাটি এসব তথ্য তুলে ধরে। এ সময়ে শনাক্ত রোগীদের মধ্যে মৃত্যুহার দাঁড়িয়েছে ২৩ দশমিক ৬ শতাংশ, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ১৮ দশমিক ৬ শতাংশ।

এনসিডিসি জানায়, ২০২৫ সালের একই সময়ের তুলনায় ২০২৬ সালে নিশ্চিত রোগীর সংখ্যা ৯২৪ থেকে বেড়ে ১ হাজার ১৩৮ জনে দাঁড়িয়েছে এবং মৃত্যুর সংখ্যা ১৭২ থেকে বেড়ে হয়েছে ২৬৮ জন।

চলতি বছরের প্রথম ৪০ সপ্তাহে নাইজেরিয়ায় মোট ৮ হাজার ৪১৪ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ৮ হাজার ৪১ জন।

মোট সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়লেও ৪০তম সপ্তাহে নতুন রোগী শনাক্তের সংখ্যা কমে তিনজনে নেমে এসেছে, যা আগের সপ্তাহে ছিল ১৩ জন। সম্প্রতি শনাক্ত হওয়া এই রোগীরা বাউচি ও বেনু রাজ্যের বাসিন্দা এবং ওই সপ্তাহে একজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

এনসিডিসির তথ্য অনুযায়ী, ২০২৬ সালে শনাক্ত হওয়া মোট রোগীর ৮৮ শতাংশই ওন্দো, বাউচি, তারাভা, এদো এবং বেনু—এই পাঁচটি রাজ্যের। এর মধ্যে সর্বোচ্চ ৩৬ শতাংশ রোগী শনাক্ত হয়েছে ওন্দোতে। এছাড়া বাউচিতে ২৩ শতাংশ, তারাভায় ১২ শতাংশ, এদোতে ১১ শতাংশ এবং বেনুতে ৬ শতাংশ রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্যকেন্দ্রে দেরিতে চিকিৎসা নিতে যাওয়া, চিকিৎসার অতিরিক্ত ব্যয় এবং আক্রান্ত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা গ্রহণে অনীহাকে এই উচ্চ মৃত্যুহারের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।

লাসা জ্বর মূলত একটি তীব্র সংক্রামক ভাইরাসজনিত রোগ। সংক্রমিত ইঁদুরের সংস্পর্শে আসা খাবার বা গৃহস্থালির জিনিসপত্রের মাধ্যমে এটি প্রধানত মানুষের দেহে ছড়ায়। এছাড়া পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকলে স্বাস্থ্যসেবাকেন্দ্রে আক্রান্ত ব্যক্তির শারীরিক তরলের সংস্পর্শের মাধ্যমেও মানুষ থেকে মানুষে এ রোগ ছড়াতে পারে।

ইঁদুরের সংস্পর্শ এড়াতে আশপাশ পরিষ্কার রাখা, খাবার ঢেকে সংরক্ষণ করা এবং সঠিকভাবে বর্জ্য অপসারণের আহ্বান জানিয়েছে এনসিডিসি। পাশাপাশি জ্বর, দুর্বলতা কিংবা মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.