ভ্যান্স: ইলহান ওমরের বাড়িতে তল্লাশির তথ্য জানা ছিল না
ডেমোক্র্যাটিক দলের আইনপ্রণেতা ইলহান ওমরের বাসভবনে কেন্দ্রীয় তদন্তকারীদের তল্লাশি অভিযানের বিষয়ে কোনো পূর্ব তথ্য ছিল না বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানিয়েছেন, তথ্য-প্রমাণের ভিত্তিতেই এই নারী কংগ্রেস সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর তদন্ত করবে প্রশাসন। মঙ্গলবার টেক্সাসের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

টেক্সাস যাত্রার প্রাক্কালে সাংবাদিকদের ভ্যান্স বলেন, ‘তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে—এ ব্যাপারে আমার কাছে কোনো পূর্ব তথ্য ছিল না।’
ভ্যান্স উল্লেখ করেন, বিচার বিভাগ যাতে অপরাধের তদন্তে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করে, প্রশাসন তা নিশ্চিত করতে চায়।
তিনি বলেন, ‘আমরা আমাদের বিচার বিভাগকে স্বচ্ছ ও সততার সঙ্গে পরিচালনা করার চেষ্টা করছি। অপছন্দের কোনো মানুষকে ফাঁসাতে মনগড়া তথ্য তৈরির চেয়ে বাস্তব তথ্যের ওপর ভিত্তি করে আইনকে নিজস্ব গতিতে চলতে দেওয়াই আমাদের লক্ষ্য।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তিনি নিজে বিচার বিভাগের তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ এড়িয়ে চলার চেষ্টা করেন বলেও যোগ করেন ভ্যান্স।
ওমরের বিরুদ্ধে ‘কিছু গুরুতর অভিযোগ’ থাকার কথা স্বীকার করলেও তিনি জোর দিয়ে বলেন, যেকোনো পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে প্রমাণের ওপর।
তিনি বলেন, ‘যদি সেখানে বাস্তব কোনো ঘটনা থাকে, তবে আমরা তথ্য-প্রমাণ অনুযায়ী এগোব। আর যদি কোনো ভিত্তি না থাকে, তবে আমরা কোনো পদক্ষেপ নেব না।’
মিনেসোটার এই আইনপ্রণেতার বিরুদ্ধে চলমান তদন্তে কোনো ব্যক্তিগত সংশ্লিষ্টতা অস্বীকার করে সোমবার ট্রাম্প বলেন, কেন্দ্রীয় কর্তৃপক্ষ ওমরকে ‘খুব সতর্কতার সঙ্গে’ পর্যবেক্ষণ করছে।
বিচার বিভাগের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি তাকে সবসময়ই পুরোপুরি অসদুপায়ী মনে করি, কিন্তু এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি মনে করি তিনি একজন অত্যন্ত খারাপ মানুষ, তবে বিষয়টি সম্পূর্ণ বিচার বিভাগের ওপর নির্ভর করছে—এতে আমার কিছু করার নেই।’
সোমবার স্থানীয় সময় সকাল ৬টায় (গ্রিনিচ মান সময় ১০টা) ওয়াশিংটন ডিসিতে ওমরের বাসভবনে আদালতের অনুমোদিত সার্চ ওয়ারেন্ট কার্যকর করে কেন্দ্রীয় গোয়েন্দারা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই পদক্ষেপ ‘চলমান একটি কেন্দ্রীয় অপরাধ তদন্তের অংশ’ বলে বিচার বিভাগ জানিয়েছে।
এদিকে এই তল্লাশি অভিযানকে রাজনৈতিক বিরোধীদের ভয় দেখানোর জন্য ট্রাম্প প্রশাসনের অপচেষ্টা বলে তীব্র সমালোচনা করেছেন ইলহান ওমর।
মার্কিন কংগ্রেসে প্রথম সোমালি-আমেরিকান হিসেবে নির্বাচিত মিনেসোটার এই প্রতিনিধি দাবি করেন, এই অভিযান তার ওপর এক দশক ধরে চলা ধারাবাহিক হয়রানির সর্বশেষ রূপ। ট্রাম্প ‘ভিত্তিহীন মিথ্যা ও অপপ্রচার চালিয়ে’ তাকে লক্ষ্যবস্তু বানাচ্ছেন বলেও তিনি মন্তব্য করেন।
জন্মভূমি সোমালিয়া থেকে পরিবার রাজনৈতিক আশ্রয় পাওয়ার পর ১৯৯৫ সালে ১২ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন ওমর। মিনেসোটায় কেন্দ্রীয় সরকারের অভিবাসনবিরোধী কঠোর অভিযানের মধ্যে এই আইনপ্রণেতা ও ট্রাম্পের মধ্যকার উত্তেজনা আরও তীব্র রূপ নিয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.