ইউরোপকে ‘যুদ্ধকালীন প্রস্তুতিতে’ যাওয়ার আহ্বান পোল্যান্ডের
রাশিয়ার সামরিক তৎপরতা মোকাবিলায় অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন ব্যবস্থাকে ‘যুদ্ধকালীন স্তরে’ রূপান্তর করতে ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছে পোল্যান্ড। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরে থাকা ন্যাটো মিত্রদের কাছ থেকেও জরুরি ভিত্তিতে সামরিক সরঞ্জাম ক্রয়ের অনুমতির দাবি জানিয়েছে দেশটি। পোলিশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিএপির বরাত দিয়ে মঙ্গলবার এই তথ্য সামনে আসে।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা ও মহাকাশ বিষয়ক কমিশনার আন্দ্রিয়াস কুবিলিউসের সঙ্গে ওয়ারশতে এক বৈঠকের পর পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ এই মন্তব্য করেন। ইউরোপের সামরিক সক্ষমতা জোরদার, অস্ত্র উৎপাদন ত্বরান্বিত করা এবং প্রতিরক্ষা সরবরাহ ব্যবস্থা সুরক্ষিত করার লক্ষ্যে আয়োজিত ওই বৈঠকের পর তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে পুরো ইউরোপজুড়ে অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের বিষয়টি যুদ্ধকালীন পরিস্থিতিতে রূপান্তরের পক্ষে।’
কোসিনিয়াক-কামিশ যুক্তি দেখান, রাশিয়া ইতোমধ্যে কারো জন্য অপেক্ষা না করে এভাবেই তাদের কার্যক্রম পরিচালনা করছে। এমন পরিস্থিতিতে ইউরোপের আর আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই।
ইউরোপীয় প্রতিরক্ষা খাতে বিনিয়োগের জন্য তিনটি অগ্রাধিকার ক্ষেত্র চিহ্নিত করেন কোসিনিয়াক-কামিশ। এগুলো হলো সাশ্রয়ী দীর্ঘপাল্লার নিখুঁত আঘাত হানার সক্ষমতা অর্জন, ড্রোন ও ড্রোন-বিধ্বংসী ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা।
ইউরোপের প্রতিরক্ষা কেনাকাটায় আরও নমনীয়তা প্রদর্শনের তাগিদ দিয়ে তিনি বলেন, ইউরোপীয় নির্মাতারা যখন প্রয়োজনীয় সরঞ্জাম দ্রুত সরবরাহ করতে ব্যর্থ হবে, তখন জোটের বাইরের ন্যাটো মিত্রদের কাছ থেকে জরুরি কেনাকাটার পথ উন্মুক্ত করা উচিত।
তিনি বলেন, ‘আমরা আরও প্রস্তাব করছি যে, দ্রুত সরবরাহের প্রয়োজন এমন জরুরি কেনাকাটার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন থেকে সরঞ্জাম পাওয়া সম্ভব না হলে আমাদের ন্যাটো মিত্রদের দিকে যাওয়া উচিত, যারা আমাদের সহায়তা করতে সক্ষম।’
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের প্রতিক্রিয়ায় নিজস্ব সামরিক সক্ষমতা অর্জনের জরুরি প্রয়োজন এবং অভ্যন্তরীণ অস্ত্র শিল্পকে শক্তিশালী করার ইউরোপীয় প্রচেষ্টার মধ্যকার বিদ্যমান দ্বন্দ্বকে পোল্যান্ডের এই প্রস্তাব স্পষ্ট করে তুলেছে।
পোলিশ প্রতিরক্ষামন্ত্রী নির্দিষ্ট কোনো দেশ বা সরবরাহকারীর নাম উল্লেখ না করলেও, এই উদ্যোগ বাস্তবায়িত হলে তা তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো ইউরোপীয় ইউনিয়নের বাইরের ন্যাটো সদস্যদের প্রতিরক্ষা নির্মাতাদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.