আপনি পড়ছেন

ইয়েমেনের রাজধানী সানায় তেল স্থাপনায় সৌদি আরবের নেতৃত্বাধীন জোট হামলা চালিয়েছে। এর কয়েক ঘণ্টার মধ্যে সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনে হামলা চালিয়েছে হুতিরা। পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে অবস্থিত আরামকোর একটি প্রশাসনিক ভবন লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে দেশটির সরকারি বার্তা সংস্থা এসপিএকে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

সানার তেল স্থাপনায় হামলার পর আরামকোতে হুতিদের আঘাত
আরামকোর একটি স্থাপনায় আগুন জ্বলছে। ছবি- সংগৃহীত

মঙ্গলবারের (১৩ অক্টোবর) এ হামলায় আগুন ধরে গেলে তা নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। তবে এতে কেউ হতাহত হননি বলে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানির সদর দপ্তরে এ হামলার আগে দেশটির তেল স্থাপনার আশপাশে অবস্থানরত সব কর্মী ও বেসামরিক নাগরিককে সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিল হুতি। মঙ্গলবার তারা এসব স্থাপনাকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ বলে ঘোষণা করে।

এর আগে হুতিদের নিয়ন্ত্রণাধীন রাজধানী সানায় ইয়েমেন অয়েল কোম্পানির আল-সাবাহ কেন্দ্রীয় তেল স্থাপনা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দেয় সৌদি নেতৃত্বাধীন জোট। এর প্রতিক্রিয়ায় হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি হুঁশিয়ারি দিয়ে বলেন, সানায় হামলা চালানো হলে সৌদি রাজধানী রিয়াদে কঠোর ও বেদনাদায়ক পাল্টা আঘাত হানা হবে।

এদিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে যাওয়ার পথে প্রতিহত করেছে সৌদি আরব। এসপিএর প্রতিবেদনে বলা হয়, প্রতিহত করা দুটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত হয়েছেন এবং ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

সৌদি নেতৃত্বাধীন জোটের সরিয়ে নেওয়ার নির্দেশ জারির কিছুক্ষণ পরই সানায় বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানায় আল-জাজিরার ঘটনাস্থলে থাকা সংবাদকর্মীরা। হুতিদের সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো জানায়, রাজধানীর আল-সাবাহ এলাকায় একটি তেল স্থাপনায় বিমান হামলা চালিয়েছে সৌদি-সমর্থিত বাহিনী।

হামলার হুঁশিয়ারি দিয়ে ইয়াহিয়া সারি টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, সৌদি আরব সানায় হামলা চালালে রিয়াদে দৃঢ় ও বেদনাদায়ক জবাব দেওয়া হবে।

হুতি কর্মকর্তারা সম্ভাব্য হামলার বিষয়টি আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন বলে মনে হচ্ছে। ইয়েমেন অয়েল কোম্পানি জানায়, তাদের তেল সংরক্ষণাগারগুলো খালি ছিল। ফলে সৌদি আরবের হামলায় তেলের মজুত কিংবা স্থানীয় বাসিন্দাদের সরবরাহে কোনো প্রভাব পড়বে না। তবে তেলের সংকট দেখা দিতে পারে, এমন আশঙ্কায় শহরের কয়েকটি পেট্রলপাম্পে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার রিয়াদের বিমানবন্দরে হুতিদের হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। বিশ্বের শীর্ষ অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবে এ হামলা ব্যাপক উদ্বেগ তৈরি করে। পরদিন রোববার রিয়াদের বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে আরও একজন নিহত ও ১১ জন আহত হন।

সপ্তাহান্তের প্রাণঘাতী হামলার পর সৌদি আরব ও প্রতিবেশী দেশগুলোতে অনেক আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের ফ্লাইট স্থগিত করেছে। এসব সংস্থার মধ্যে রয়েছে এয়ার ফ্রান্স-কেএলএম, এয়ার ইন্ডিয়া, ইতিহাদ, লুফথানসা, ডেলটা, গালফ এয়ার ও কাতার এয়ারওয়েজ।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি আরব মঙ্গলবারও নতুন হামলার মুখে পড়ে। দেশটির নেতৃত্বাধীন জোট জানায়, রিয়াদের উত্তরে তাদের বাহিনী তিনটি ড্রোন প্রতিহত করেছে।

গত সপ্তাহ থেকে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল স্থাপনায় ধারাবাহিক হামলার পর দেশটির বিমানবন্দরগুলোকে ঘিরে হুতিদের হুঁশিয়ারি আবারও তুলে ধরেন ইয়াহিয়া সারি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের প্রভাবও ইয়েমেনের পরিস্থিতিতে ছড়িয়ে পড়ছে।

গত কয়েক সপ্তাহে হুতিদের বিরুদ্ধে হামলা চালিয়েছে সৌদি আরব। গত মাসে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা হুতিদের দখলে যাওয়ার পর গোষ্ঠীটির বিরুদ্ধে ইয়েমেনের সরকারি বাহিনীর পাল্টা অভিযান ‘ডন অব ইয়েমেন’-এ সমর্থন দিচ্ছে রিয়াদ।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অনুগত বাহিনী মঙ্গলবার জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হুতিদের অবস্থান ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে ধারাবাহিক বিমান হামলা চালানো হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.