আপনি পড়ছেন

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক জ্যেষ্ঠ কমান্ডার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালীর কাছে এলে সেগুলো ডুবিয়ে দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার (আইআরএনএ) বরাতে এ তথ্য জানা গেছে।

হরমুজের কাছে এলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি ইরানের
হরমুজ প্রণালী

টেলিভিশনে দেওয়া বক্তব্যে রিয়ার অ্যাডমিরাল আলী আজমায়ি বলেন, ‘আমরা অপেক্ষা করছি, মার্কিন যুদ্ধজাহাজগুলো কখন হরমুজ প্রণালীর প্রবেশমুখে আসবে, যাতে আমরা সেগুলো ডুবিয়ে দিতে পারি।’ এ ধরনের মুখোমুখি সংঘর্ষের জন্য ইরানি বাহিনী সময় গুনছে বলেও মন্তব্য করেন তিনি।

আজমায়ি দাবি করেন, মার্কিন যুদ্ধজাহাজগুলো ঝুঁকির কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের কাছে আসার সাহস করছে না। তার ভাষ্য, ১৩ বিলিয়ন ডলার মূল্যের যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরি হরমুজ প্রণালী থেকে ৭০০ কিলোমিটার দূরে সরে গেছে।

তিনি বলেন, হরমুজ প্রণালী খোলা নাকি বন্ধ, যুক্তরাষ্ট্র যদি তা দেখতে চায়, তাহলে তারা সামনে এগিয়ে আসুক। এসেই দেখুক, এখানে কার নিয়ন্ত্রণ রয়েছে।

এদিকে হরমুজ প্রণালীর ভেতরে অজ্ঞাত কোনো বস্তু বা অস্ত্রের আঘাতে একটি কনটেইনারবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউকেএমটিও।

অন্যদিকে হরমুজ নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে এবং কাছে এলে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ডুবিয়ে দে ওয়া হবে— আইআরজিসির এমন দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে সেন্টকম বলেছে, আইআরজিসির নৌবাহিনীর কমান্ডারের কোনো নৌবাহিনীই নেই। হরমুজ প্রণালী স্পষ্টতই যুক্তরাষ্ট্রের বাহিনী ও আঞ্চলিক মিত্রদের নিয়ন্ত্রণে রয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.