আপনি পড়ছেন

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে মস্কো। বিষয়টির বড় একটি অংশকে অসত্য ও সম্পূর্ণ ‘মনগড়া’ বলে উল্লেখ করেছে রুশ কর্তৃপক্ষ। বুধবার নিয়মিত এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ সংক্রান্ত বিভিন্ন তথ্য উড়িয়ে দেন।

রাশিয়া: ইউক্রেন শান্তি প্রস্তাবের বেশিরভাগ তথ্যই মনগড়া
রাশিয়ার রাজধানী মস্কোর ক্রেমলিন প্রাসাদ

সোমবার প্রকাশিত দ্য ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় পেসকভ এই মন্তব্য করেন। এক মার্কিন কর্মকর্তার নাম প্রকাশ না করে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপ যৌথভাবে একটি নতুন শান্তি প্রস্তাব তৈরি করছে।

পেসকভ বলেন, ‘এসব বিষয়ে বর্তমানে সংবাদমাধ্যমে ব্যাপক শোরগোল চলছে এবং এর বেশিরভাগই বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়—এটি সম্পূর্ণ মনগড়া।’

ক্রেমলিন মুখপাত্র দাবি করেন, চার বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ টিকিয়ে রাখতে ইউরোপীয় দেশগুলো সম্ভাব্য সবকিছুই করছে। অথচ এর বিপরীতে যুদ্ধ অবসানে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র।

তিনি জানান, ইউক্রেন যুদ্ধ সমাধানের কাজ অত্যন্ত সতর্ক ও গোপনীয়তার সঙ্গে এগিয়ে চলছে এবং ভবিষ্যতেও তা এভাবে চলবে। ইউক্রেনের রাজধানী কিয়েভে সামরিক সহায়তার ক্ষেত্রে ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে কি না, সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো এখনই অপরিপক্ব হবে বলে মন্তব্য করেন তিনি।

ইউক্রেন যুদ্ধ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ের কোনো আনুষ্ঠানিক বৈঠকের বিষয়ে কোনো ঐকমত্য হয়নি বলে অস্বীকার করেন পেসকভ। একই সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেলের সম্ভাব্য রাশিয়া সফর নিয়ে সংবাদমাধ্যমের খবরের ওপর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি।

বুধবার দিনের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির এক ফ্রিল্যান্স উপদেষ্টা জানান, দেশটিতে স্টারলিংক স্যাটেলাইটের ইন্টারনেট গতির ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এই প্রসঙ্গে পেসকভ বলেন, ‘সামগ্রিকভাবে অবশ্যই এটি ভালো হতো যদি স্টারলিংকের মতো চমৎকার প্রযুক্তি সামরিক উদ্দেশ্যে একেবারেই ব্যবহার করা না হতো।’

সংবাদ সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়েও কথা বলেন রুশ এই মুখপাত্র। তিনি উল্লেখ করেন, কিছু দেশ প্রযুক্তিটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ফলে এই নতুন প্রযুক্তির সম্ভাব্য সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকা জরুরি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.