আপনি পড়ছেন

সিনেটের অনুমোদন ও বাধ্যতামূলক আর্থিক বিবরণী দাখিল ছাড়াই কূটনৈতিক দূত হিসেবে সরকারি ক্ষমতা ব্যবহারের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিরুদ্ধে মামলা করেছে একটি নজরদারি সংস্থা। ওয়াশিংটনের ফেডারেল আদালতে বুধবার ‘সিটিজেনস ফর রেসপনসিবিলিটি অ্যান্ড এথিকস ইন ওয়াশিংটন’ (ক্রু) নামের সংস্থাটি এই মামলা দায়ের করে।

ট্রাম্পের জামাতার বিরুদ্ধে আদালতে নজরদারি সংস্থা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার

সংস্থাটি জানায়, মধ্যপ্রাচ্য, ইউক্রেন-রাশিয়া এবং ইরান সংক্রান্ত সংবেদনশীল মার্কিন কূটনৈতিক তৎপরতায় অংশ নিয়েছেন কুশনার। সংস্থাটির যুক্তি, কুশনারের এই ধরনের অব্যাহত ভূমিকা কার্যত তাকে একজন ফেডারেল কর্মকর্তার সমকক্ষ করেছে। ফলে মার্কিন সংবিধান অনুযায়ী সিনেটের মাধ্যমে তার আনুষ্ঠানিক নিয়োগ এবং অনুমোদন পাওয়া আবশ্যক ছিল।

ক্রু-এর প্রেসিডেন্ট ডোনাল্ড কে শেরম্যান বলেন, ‘প্রেসিডেন্টের জামাতা বর্তমানে মার্কিন সরকারের কর্তৃত্ব নিয়ে কাজ করছেন এবং আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোর রূপরেখা দিচ্ছেন। তা সত্ত্বেও নিজের যোগ্যতা ও সক্ষমতা সম্পর্কে জনগণকে নিশ্চিত করার এবং ব্যক্তিগত স্বার্থের চেয়ে আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার যে আইনি বাধ্যবাধকতা রয়েছে, তিনি তা পূরণ করেননি।’

মামলার অভিযোগে কুশনারের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তিনি ‘অ্যাফিনিটি পার্টনার্স’ নামে একটি বিনিয়োগ প্রতিষ্ঠান পরিচালনা করেন, যার ব্যবস্থাপনায় ৬০০ কোটি ডলারেরও বেশি মূল্যের সম্পদ রয়েছে। ক্রু-এর তথ্য অনুযায়ী, এই তহবিলের একটি বড় অংশ এসেছে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলসহ বিভিন্ন বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে। সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এই তিনটি দেশই মধ্যস্থতাকারী হিসেবে কিংবা বৈরিতার শিকার হয়ে ভূমিকা পালন করেছে।

যথাযথভাবে নিয়োগ এবং সিনেটের অনুমোদন না পাওয়া পর্যন্ত কুশনারকে সরকারি কর্তৃত্ব প্রয়োগ থেকে বিরত রাখতে আদালতের কাছে আর্জি জানিয়েছে ক্রু। একই সঙ্গে তাকে বিস্তারিত আর্থিক বিবরণী দাখিল করার নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।

কোনো অনুমোদিত সরকারি পদে না থাকা সত্ত্বেও ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি বিষয়ক কার্যক্রমে কুশনারের উপস্থিতি ক্রমশ দৃশ্যমান হয়ে ওঠার প্রেক্ষাপটেই এই মামলাটি দায়ের করা হলো। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউস কিংবা কুশনারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.