ইয়েমেনের সংঘাত তীব্র: তাইজে সেনাবাহিনীর বড় অভিযান, রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। বুধবার দিনব্যাপী চলা এই রক্তক্ষয়ী লড়াইয়ে দুই শতাধিক হুথি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনের সেনাবাহিনী। একই দিনে সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুথিরা। অন্যদিকে, তাইজ শহরে বেসামরিক নাগরিকদের ওপর হুথিদের হামলা ও দীর্ঘস্থায়ী অবরোধকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী শায়া আল-জিন্দানি।

ইয়েমেনের সামরিক বাহিনীর তাইজ মিলিটারি অ্যাক্সিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, বুধবার তাইজের পশ্চিমে ধুবাব ফ্রন্ট এবং দক্ষিণের আল-আকরুদ ও আল-শাকাব ফ্রন্টে প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। সকালের দিকে শুরু হওয়া সংঘর্ষ দুপুরের পর আরও তীব্র রূপ ধারণ করে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সরকারি বাহিনীর যুদ্ধবিমানগুলো আল-মিসরাখ জেলার রাস আল-নাজদ এলাকায় হুথিদের একটি ট্যাংক ও সামরিক যানের বহর লক্ষ্য করে বিমান হামলা চালায়। এর পাশাপাশি তাইজ শহরের পূর্বে সোফিতাল পাহাড়ের কাছে হুথিদের অবস্থান লক্ষ্য করে দুটি এবং পশ্চিমের ধুবাব ফ্রন্টে আরও দুটি বিমান হামলা চালানো হয়। সেনাবাহিনীর ভাষ্যমতে, দিনভর অভিযানে দুই শতাধিক হুথি যোদ্ধা হতাহত হওয়ার পাশাপাশি তাদের দুটি ট্যাংক ক্ষতিগ্রস্ত, একটি সামরিক যান ও সশস্ত্র বহর ধ্বংস এবং একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এসব দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং হুথিদের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রাজধানী সানাসহ হুথি-নিয়ন্ত্রিত এলাকাগুলো পুনরুদ্ধার করতে সৌদি নেতৃত্বাধীন জোটের সহায়তায় চলতি মাসের শুরুতে ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরু করে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। এই অভিযানের অংশ হিসেবেই সাম্প্রতিক দিনগুলোতে তাইজে লড়াই চরম আকার ধারণ করেছে।
এদিকে, তাইজ পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে একে মানবতাবিরোধী আখ্যা দিয়েছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী শায়া আল-জিন্দানি। তাইজের গভর্নর নাবিল শামসানের সঙ্গে এক ফোনালাপে প্রধানমন্ত্রী বলেন, ‘তাইজে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হুথি মিলিশিয়াদের ধারাবাহিক হামলা এবং নগরীটির ওপর তাদের অন্যায্য অবরোধ একটি যুদ্ধাপরাধ।’ গভর্নর জানান, হুথিদের আরোপিত অবরোধের কারণে খাবার, ওষুধ, পানি ও জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। আবাসিক এলাকায় হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক মানুষ হতাহত হচ্ছেন। এ প্রেক্ষাপটে অবরোধ প্রত্যাহার ও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
অন্য এক ঘটনায়, সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালানোর দাবি করেছে হুথি গোষ্ঠী। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তাদের বাহিনী বিমানবন্দরটিতে নিখুঁত লক্ষ্যভেদী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে সৌদি কর্তৃপক্ষ এই নির্দিষ্ট হামলা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে ৫ থেকে ১১ অক্টোবরের মধ্যে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে চালানো একাধিক হামলায় অন্তত ২০ জন নিহত ও বহু মানুষ আহত হন।
২০১৪ সালে হুথিরা সানার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই ইয়েমেনে সংঘাত চলছে। পরবর্তীতে ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে পুনর্বহাল করতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এই সংঘাতে হস্তক্ষেপ করে। দীর্ঘ দিন সংঘাত চলার পর ২০২২ সালের এপ্রিল থেকে উভয় পক্ষের মধ্যে তুলনামূলক শান্ত পরিস্থিতি বজায় থাকলেও সম্প্রতি তা ভেঙে গিয়ে নতুন করে বড় ধরনের লড়াই শুরু হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.