আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এ পরিস্থিতিতে প্রণালীতে নজরদারি বাড়াতে নতুন নৌ ইউনিট মোতায়েন করেছে ইরান। এতে গুরুত্বপূর্ণ এ জলপথ দিয়ে জ্বালানি তেল পরিবহন ব্যাহত হচ্ছে। খবর আল জাজিরার

হরমুজ প্রণালীতে হামলা বেড়েছে, তেল পরিবহন ব্যাহত
হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে হামলা। ছবি- রয়টার্স

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন নৌ ইউনিট মোতায়েনের ফলে হরমুজ প্রণালী, ওমান সাগর ও আরব সাগরে শত্রুপক্ষের তৎপরতা ও সামুদ্রিক জাহাজ চলাচলের ওপর তাৎক্ষণিক নজরদারি চালানো সম্ভব হবে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী।

সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে হরমুজ প্রণালীতে ১০টি তেলবাহী ট্যাংকারে হামলা হয়েছে। এরপর ৫ অক্টোবর আরও একটি জাহাজে হামলার ঘটনা ঘটে।

এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম পর্যবেক্ষণ কেন্দ্র ইউকেএমটিও ৬ থেকে ১৪ অক্টোবরের মধ্যে আরও ১৫টি হামলার ঘটনা নথিভুক্ত করেছে। এর মধ্যে গত চার দিনেই ঘটেছে ১১টি হামলা।

হামলার তীব্রতা বাড়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ জলপথ দিয়ে তেল পরিবহন ব্যাহত হচ্ছে। কেপলারের তথ্য বলছে, ১১ অক্টোবর হরমুজ প্রণালী দিয়ে মাত্র ২৯ লাখ ব্যারেল তেল পরিবহন করা হয়েছে। অথচ ৮ অক্টোবর এ পরিমাণ ছিল প্রায় ২ কোটি ৮ লাখ ব্যারেল।

ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইরানের বন্দরগুলোতে ওয়াশিংটনের অবরোধের জবাব হিসেবেই এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দাবি, মার্কিন বাহিনী ও আঞ্চলিক মিত্ররা প্রণালিটির নিয়ন্ত্রণে রয়েছে।

দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি থেকে জলপথটির নিয়ন্ত্রণ নিয়ে চলমান বিরোধের চিত্র স্পষ্ট হয়েছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হতো। ফলে এ জলপথে অস্থিরতা বিশ্ব জ্বালানি সরবরাহের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

এদিকে বৃহস্পতিবার দিনের শুরুতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে হামলার কারণে তেল সরবরাহে ঝুঁকি বাড়লেও, তেল পরিবহনের ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার উদ্যোগ মূল্যবাজারে প্রভাব ফেলেছে। সরবরাহ নিয়ে উদ্বেগ ও যুক্তরাষ্ট্রের এ উদ্যোগের প্রভাব বিবেচনায় নিয়ে বিনিয়োগকারীরা লেনদেন করছেন।

বৃহস্পতিবার আন্তর্জাতিক সময় রাত ১টা ১৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩৯ সেন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ কমে ১০৪ ডলার ৬৭ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ১ ডলার ২ সেন্ট বা ১ দশমিক ০৭ শতাংশ কমে ৯৪ ডলার ৭ সেন্টে দাঁড়ায়। এর মধ্য দিয়ে আগের দিনের মূল্যবৃদ্ধি থেকে সরে এসেছে দুই ধরনের অপরিশোধিত তেল।

এর আগের কার্যদিবসে ডব্লিউটিআইয়ের দাম তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। ওই দিন হুতিদের সৌদি আরামকোর সদর দপ্তরে হামলা এবং হরমুজ প্রণালীতে জাহাজে আঘাত হানতে নতুন কৌশল ব্যবহারের পাশাপাশি তেলের দাম চড়া রাখার বিষয়ে ইরানের ঘোষণার পর বাজারে উদ্বেগ বেড়েছিল।

সামুদ্রিক কর্মকর্তারা বুধবার জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালীর কাছে পৃথক দুটি ঘটনায় ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো নিক্ষিপ্ত বস্তুর আঘাতে একটি কনটেইনারবাহী জাহাজ ও একটি শুকনো পণ্যবাহী জাহাজ ডুবে গেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.