মাস্কের ইঙ্গিত: ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে মার্কিন সরকার থাকতে পারে
ইউক্রেনের ড্রোনসহ কিছু অস্ত্রের গতির ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এর পেছনে মার্কিন সরকার থাকতে পারে বলে মন্তব্য করেছেন ইঙ্গিত দিয়েছেন ইলন মাস্ক। এই নিয়ন্ত্রণের কারণে নির্দিষ্ট গতির বেশি চললে অস্ত্রগুলো স্পেসএক্সের স্টারলিংক ইন্টারনেট নেটওয়ার্কের সঙ্গে সংযোগ হারাচ্ছে। খবর বিবিসির

মাস্ক বলেছেন, স্টারলিংকের সামরিক-স্তরের সহযোগী পরিষেবা স্টারশিল্ড মার্কিন সরকারের দ্বারা নিয়ন্ত্রিত। ফলে এর গতি বা ব্যবহারের ওপর যেকোনো বিধিনিষেধের সিদ্ধান্ত নেয় মার্কিন সামরিক বাহিনী এবং চূড়ান্তভাবে এটি মার্কিন প্রেসিডেন্ট দ্বারা নির্ধারিত হয়। ইউক্রেনের কর্মকর্তারা সংযোগ পুনরায় চালু করার আহ্বান জানানোর পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এসব মন্তব্য করেন মাস্ক।
রাশিয়ার লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানো এবং নিজেদের আকাশসীমা রক্ষায় ইউক্রেনের জন্য স্টারলিংক অত্যাবশ্যকীয় একটি সরঞ্জাম। তবে গত মঙ্গলবার রাতে ইউক্রেন জানিয়েছে, হঠাৎ করে নতুন গতিসীমা আরোপ করায় যুদ্ধক্ষেত্রে তাদের সামরিক অভিযান ব্যাহত হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা বলেছেন, তিনি বিশ্বাস করেন, এই বিধিনিষেধ কোনো কাকতালীয় ঘটনা নয়। বরং, কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে সাম্প্রতিক টানাপোড়েনের সঙ্গে এর সম্পর্ক রয়েছে।
এর আগে যুক্তরাজ্যের গণমাধ্যমকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, আমি আশা করছি, এটি কোনো ভুল, হয়তো বড় ধরনের প্রযুক্তিগত সমস্যা। আমি জানি না। তবে আমরা এটি আবার চালু করার অনুরোধ জানাচ্ছি।
মঙ্গলবার রাতে ঘণ্টায় ১০০ মাইল বা ১৬০ কিলোমিটার গতিসীমা নির্ধারণ করে মাস্কের মালিকানাধীন স্টারলিংক। এর ফলে এই গতির চেয়ে দ্রুত চলা যেকোনো অস্ত্র স্টারলিংক নেটওয়ার্কের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলছিল। ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, বুধবার সন্ধ্যা নাগাদ সংযোগ আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে।
এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ইউক্রেনের প্রতিরক্ষার জন্য স্টারশিল্ডের গতিসীমা পুরোপুরি তুলে দেওয়া এখন অত্যন্ত জরুরি। ওই পোস্টে ইলন মাস্ককে ধন্যবাদ জানানোর পাশাপাশি তার অব্যাহত সহযোগিতাও চান ফেদোরভ।
প্রায় এক ঘণ্টা পর ওই পোস্টের জবাব দেন মাস্ক। সেখানে তিনি তার প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে লেখেন, স্টারশিল্ড সিস্টেম মার্কিন সরকারের মালিকানাধীন এবং তাদের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। এর গতি বা ব্যবহারের ওপর যেকোনো বিধিনিষেধের সিদ্ধান্ত নেয় মার্কিন সামরিক বাহিনী এবং শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট।
মাস্ট আরও বলেন, স্টারলিংক বেসামরিক বা প্রতিরক্ষামূলক কার্যক্রমের জন্য তৈরি। এটি আক্রমণাত্মক সামরিক অভিযানে ব্যবহার করা যাবে না। কারণ একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সেবা এ ধরনের সামরিক হামলায় ব্যবহার করা উচিত নয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.