আপনি পড়ছেন

হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বেড়ে যাওয়ায় সৌদি আরব ভ্রমণের বিষয়ে নতুন সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জাপান। হামলার কারণে দেশটির বেসামরিক বিমান চলাচল, জ্বালানি অবকাঠামো ও আবাসিক এলাকায় নিরাপত্তাঝুঁকি বেড়েছে। এতে হতাহতের পাশাপাশি বড় ধরনের ভ্রমণবিঘ্নও ঘটেছে। খবর আল জাজিরার

সৌদি আরব ভ্রমণে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জাপানের সতর্কতা
কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর

অস্ট্রেলিয়া তার নাগরিকদের সৌদি আরব ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ বহাল রেখেছে। একই সঙ্গে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে সরাসরি ‘ভ্রমণ করবেন না’ সতর্কতার আওতায় এনেছে দেশটি।

অন্যদিকে, নিউজিল্যান্ড সৌদি আরবের বিষয়ে ভ্রমণ সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে। দেশটির নাগরিকদের সৌদি আরবে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

গত কয়েক দিনে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল, জ্বালানি অবকাঠামো ও আবাসিক এলাকাকে লক্ষ্য করে হুতিদের আন্তসীমান্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা তীব্রতর হয়েছে। এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছে এবং ভ্রমণব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই দেশগুলো সতর্কতা হালনাগাদ করেছে।

সৌদি আরবের জন্য ভ্রমণ সতর্কতা বাড়িয়েছে জাপানও। নতুন সতর্কতার আওতায় পুরো দেশটিতে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

গতকাল বুধবার জারি করা এক বিজ্ঞপ্তিতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবের উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকার সতর্কতার মাত্রা চার ধাপের সূচকে প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে উন্নীত করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ৫ অক্টোবর থেকে হুতিদের হামলা বেড়েছে। এসব হামলার মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলাও রয়েছে। ওই হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

তবে ইয়েমেন সীমান্তসংলগ্ন এলাকাগুলোতে সতর্কতার মাত্রা তৃতীয় স্তরেই রয়েছে। এসব এলাকায় জাপানি নাগরিকদের সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ইয়েমেনে লড়াই অব্যাহত থাকায় সৌদি আরবে আরও হামলা হতে পারে বলে সতর্ক করেছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একান্ত প্রয়োজন ছাড়া সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার কিংবা বিমানবন্দরের আশপাশে যাতায়াত এড়িয়ে চলতেও ভ্রমণকারীদের পরামর্শ দেওয়া হয়েছে। সৌদি আরব সফরের পরিকল্পনা করা জাপানি নাগরিকদের ভ্রমণ পিছিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছে মন্ত্রণালয়।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.