নাজরান ও জিজানে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় দুই শহর নাজরান ও জিজানে সম্ভাব্য বিপদের আশঙ্কায় স্বল্প সময়ের জন্য জরুরি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সতর্ক করার কিছুক্ষণ পর বেসামরিক প্রতিরক্ষা বিভাগ ঘোষণা করে যে সেই হুমকি কেটে গেছে। বৃহস্পতিবার এই সতর্কতা সংকেত সক্রিয় করা হয়।

বেসামরিক প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, জরুরি অবস্থার জন্য নির্ধারিত জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে নাজরান ও জিজানে সতর্কবার্তা জারি করা হয়। সেখানে বাসিন্দাদের প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছিল।
পরবর্তীতে সংস্থাটি জানায়, উভয় শহরেই বিপদের আশঙ্কা দূর হয়েছে। তবে এই হুমকির ধরন বা উৎস কী ছিল, সে বিষয়ে কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি।
এর আগে রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার কথা জানিয়েছিল ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ওই ঘটনার একদিন পরই দক্ষিণাঞ্চলের শহর দুটিতে এই সতর্কবার্তা জারি করা হলো।
ক্ষেপণাস্ত্র প্রতিহতের ঘটনার সময় সৌদি রাজধানী এবং নিকটবর্তী আল-খার্জ গভর্নরেটেও সতর্কসংকেত সক্রিয় করা হয়েছিল। পরবর্তীতে বেসামরিক প্রতিরক্ষা বিভাগ ওই দুটি এলাকা থেকেও বিপদ কেটে যাওয়ার ঘোষণা দেয়।
২০১৪ সাল থেকে রাজধানী সানাসহ কয়েকটি প্রদেশ নিয়ন্ত্রণ করছে হুতিরা। তাদের বিরুদ্ধে ২০১৫ সাল থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে একটি সামরিক জোটের নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। ২০২২ সালের এপ্রিল মাসে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর সেখানে কিছুদিন পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। তবে চলতি বছরের জুলাই থেকে অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পায়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.