by আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়ার আইনি যোগ্যতা নিয়ে বিতর্ক ওঠার পর তার পাশে দাঁড়িয়েছে হোয়াইট হাউস। আইনজীবী হিসেবে আইন চর্চার কোনো বৈধ লাইসেন্স তার নেই—এমন অভিযোগের মুখেও প্রশাসন তার অবস্থানকে সমর্থন করেছে।
নিয়োগ ঘোষণার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাকারিয়াকে একজন অ্যাটর্নি বা আইনজীবী হিসেবে পরিচয় করিয়ে দেন এবং তিনি নিজেও নিজেকে আইনজীবী হিসেবে দাবি করেছেন। তবে মঙ্গলবার প্রেসিডেন্টের পাশে দাঁড়ানো অবস্থায় এক সাংবাদিক যখন তাকে প্রশ্ন করেন যে তিনি কোন অঙ্গরাজ্যে বার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তখন জাকারিয়া উত্তর দেন, ‘আমি যখন চীনে চলে যাই।’
জাকারিয়া যেসব অঙ্গরাজ্যে বসবাস করেছেন, তার কোনোটিতেই তিনি বারের সাথে নিবন্ধিত বলে প্রমাণ পাওয়া যায়নি। তবে তার নিয়োগের পক্ষে যুক্তি তুলে ধরে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং বলেন, ‘আমেরিকান জনগণকে তথ্য জানানোর ক্ষেত্রে তিনি অনন্য যোগ্যতাসম্পন্ন এবং অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী।’
আইনি যোগ্যতা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে চলতি সপ্তাহে দেওয়া এক বিবৃতিতে জাকারিয়া বলেন, ‘আমি যথাযথ সব যোগ্যতাসহ আন্তর্জাতিক লেনদেন আইন চর্চা করেছি।’
বুধবার নজরদারি সংস্থা ‘ক্যাম্পেইন ফর অ্যাকাউন্টেবিলিটি’ ক্যালিফোর্নিয়া স্টেট বারে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। এতে জাকারিয়ার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে বলা হয়, ‘তিনি লাইসেন্স না থাকা সত্ত্বেও জনসাধারণের সামনে নিজেকে আইন চর্চার অধিকারী হিসেবে বারবার উপস্থাপন করেছেন কি না, যা ক্যালিফোর্নিয়ার আইনে অপরাধ হিসেবে গণ্য হয়।’
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ৪২ বছর বয়সী জাকারিয়া ২০১১ সালে পেপারডাইন ইউনিভার্সিটির আইন স্কুল থেকে ডিগ্রি অর্জন করলেও ক্যালিফোর্নিয়ার বার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। দ্য নিউ ইয়র্ক টাইমসকে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট তাকে পরামর্শ দিয়েছিলেন যে তিনি নিজেকে লয়ার বলতে পারেন, কিন্তু অ্যাটর্নি নয়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে শুধু আইনের ডিগ্রি থাকলেই কাউকে আইন চর্চা করার অধিকার দেওয়া হয় না।
ঘটনাটি সরাসরি অবগত এক ব্যক্তি সংবাদমাধ্যমটিকে জানান, জাকারিয়া যখন তার বিয়ের পরিকল্পনা করছিলেন এবং হবু স্বামীর সাথে চীনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই সময় তিনি ওই বার পরীক্ষা দিয়েছিলেন।
চীনে কেবল দেশটির নাগরিকরাই আইন চর্চার লাইসেন্স পেতে পারেন, অন্যদিকে বিদেশি কর্মীরা অন্যান্য ভূমিকায় আইন সংস্থায় কাজ করতে পারেন।
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.