আপনি পড়ছেন

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার ও বেসামরিক পারমাণবিক কর্মসূচিকে এগিয়ে নিতে একটি সমঝোতা স্মারক সই করেছে বাহরাইন ও ফ্রান্স। মঙ্গলবার বাহরাইনের রাজধানী মানামায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও দেশটির বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক শেষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বেসামরিক পারমাণবিক কর্মসূচি নিয়ে বাহরাইন-ফ্রান্স চুক্তি
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাহরাইন নিউজ এজেন্সির (বিএনএ) প্রতিবেদনে বলা হয়, দুই নেতার উপস্থিতিতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে এই স্মারক সই হয়। চুক্তির মূল লক্ষ্য হলো বিশেষায়িত প্রশিক্ষণ উদ্যোগের মাধ্যমে বাহরাইনের বেসামরিক পারমাণবিক কর্মসূচির জন্য প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতা তৈরি এবং তা দীর্ঘমেয়াদে বজায় রাখা।

বৈঠকে বাদশাহ হামাদ এবং ম্যাক্রোঁ বিনিয়োগ, অর্থনৈতিক উন্নয়ন, প্রতিরক্ষা, টেকসই উন্নয়ন ও উন্নত প্রযুক্তির মতো ক্ষেত্রগুলোতে কৌশলগত সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন। একই সঙ্গে তারা মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতিসহ চলমান আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংকট মোকাবিলায় পারস্পরিক দৃষ্টিভঙ্গি বিনিময় করেন।

দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিকে স্বাগত জানিয়ে বাদশাহ হামাদ ফেব্রুয়ারিতে তার ফ্রান্স সফরের সময় স্বাক্ষরিত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির বিষয়টি স্মরণ করেন। তিনি বলেন, ‘এটি নিরাপত্তা, জ্বালানি ও প্রযুক্তি ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতার পথে একটি কার্যকর পদক্ষেপ।’ এ ছাড়া তিনি রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে যেকোনো সংকট সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

বিএনএ জানায়, ফরাসি প্রেসিডেন্ট জ্বালানি খাতের সম্পর্ক আরো সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা সক্ষমতা ও সামরিক শিল্পে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

মানামা সফর শেষে ফরাসি প্রেসিডেন্ট দোহার উদ্দেশে রওনা হন এবং মঙ্গলবার সন্ধ্যায় কাতারে পৌঁছান বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ। ১৯ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পরিচালিত ম্যাক্রোঁর এই উপসাগরীয় সফরের অংশ হিসেবে তিনি কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতও সফর করেন।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা এবং হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্ব আরো জোরদার করাই এই সফরের প্রধান উদ্দেশ্য।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকেই পুরো অঞ্চলজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এর প্রতিক্রিয়ায় তেহরান মধ্যপ্রাচ্যজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং কার্যকরভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। পরবর্তীতে ওয়াশিংটনও ইরানের সমুদ্রবন্দরগুলোর ওপর নৌ অবরোধ আরোপ করে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.