আপনি পড়ছেন

ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়াতে এবং তেল, পেট্রোকেমিক্যালসহ বিভিন্ন পণ্য পরিবহনে সহায়তার অভিযোগে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। বুধবার দেশটির অর্থ মন্ত্রণালয় পানামা ও গ্রিসভিত্তিক একটি আইন সংস্থা, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের শিপিং এজেন্ট এবং বেশ কয়েকটি পণ্যবাহী জাহাজের বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়।

ইরানের গোপন নৌবহরের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
মার্কিন অর্থ মন্ত্রণালয় ভবন

ওয়াশিংটনের ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর আওতায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, যেসব নেটওয়ার্ক তেহরানের সামরিক, অস্ত্র ও পারমাণবিক কর্মসূচির জন্য রাজস্ব জোগানে কাজ করে, মূলত তাদেরই লক্ষ্যবস্তু করা হয়েছে।

এক বিবৃতিতে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘আপনি সমুদ্রে অবৈধভাবে তেল স্থানান্তর করুন কিংবা কোনো আইন সংস্থার কর্নার অফিসে বসেই থাকুন না কেন, ইরানি শাসনকে সমর্থন করলে আমরা আপনাকে খুঁজে বের করে নিষেধাজ্ঞা দেব।’ তিনি আরও বলেন, ‘ইরানের সহায়তাকারীদের অবশ্যই একটি সিদ্ধান্ত নিতে হবে: হয় আপনারা আমাদের পক্ষে, না হয় আমাদের বিপক্ষে।’

পানামা ও গ্রিসে পরিচালিত ‘কার্নাকিস অ্যান্ড কার্নাকিস’ নামের একটি আইন সংস্থার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ, তারা শত শত মিলিয়ন ডলার মূল্যের ইরানি ইস্পাত, পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্য পরিবহনে ব্যবহৃত শিপিং কোম্পানিগুলো প্রতিষ্ঠায় জড়িত ছিল।

একই সঙ্গে সিঙ্গাপুরভিত্তিক ‘অ্যামিগোজ সিঙ্গাপুর পিটিই লিমিটেড’ এবং দুবাইভিত্তিক ‘ওয়েলস শিপিং লাইন এলএলসি’র ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য পরিবহনে সহায়তা জুগিয়ে আসছিল বলে ওয়াশিংটন দাবি করেছে।

এছাড়া ‘রোক্সেট মেরিটাইম শিপিং অ্যান্ড ট্রেডিং এসএ’ দ্বারা পরিচালিত বা ব্যবস্থাপিত পানামার পতাকাবাহী সাতটি পণ্যবাহী জাহাজকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাহাজগুলো পেট্রোকেমিক্যাল ও ইস্পাতসহ ইরান থেকে উৎপন্ন বিভিন্ন পণ্য পরিবহন করেছে।

অন্যদিকে, একটি গ্রিক ব্যাংকের সঙ্গে ইরান ও তার প্রতিনিধিদের সম্ভাব্য সংযোগ তদন্ত করতে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে সমন্বয় করছে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক। ব্যাংক সিক্রেসি অ্যাক্টের অধীনে জারি করা প্রশাসনিক সমনের মাধ্যমেও এই তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

গত আগস্টে চালু হওয়া ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর মূল উদ্দেশ্য হলো ইরানের অবশিষ্ট আর্থিক মাধ্যমগুলো বন্ধ করা এবং নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার সঙ্গে জড়িত বিদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য ঝুঁকি বাড়িয়ে তোলা।

ঘোষিত এই ব্যবস্থার ফলে যুক্তরাষ্ট্রের এখতিয়ারের মধ্যে থাকা তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর যাবতীয় সম্পদ অবরুদ্ধ করা হয়েছে এবং তাদের সঙ্গে যেকোনো ধরনের লেনদেন সাধারণত নিষিদ্ধ করা হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.