পিএসজির বিরুদ্ধে উয়েফায় বার্সেলোনার নালিশ
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সমর্থকদের সহিংস ও বিদ্বেষমূলক ব্যানার প্রদর্শনের অভিযোগে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) বিরুদ্ধে ইউরোপীয় ফুটবলের গভর্নিং বডি উয়েফার কাছে নালিশ জানিয়েছে বার্সেলোনা। তাদের দাবি, স্বাগতিক সমর্থকদের এমন আচরণ খেলাধুলায় সহিংসতা ও ঘৃণাকে সরাসরি উসকে দিয়েছে। পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচ শুরুর আগে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটে।

ম্যাচ শুরুর আগে পিএসজি সমর্থকরা গ্যালারিতে একটি বিশালাকার ব্যানার প্রদর্শন করেন। সেখানে পিএসজির জার্সি পরা এক মুখোশধারী ব্যক্তিকে রক্তাক্ত করাত দিয়ে বার্সেলোনার ক্লাবের প্রতীকে আক্রমণ করতে দেখা যায়। এতে ফরাসি ভাষায় লেখা ছিল ‘প্যারিসীয় ধাঁচের গণহত্যা’। এছাড়া ম্যাচ চলাকালেও প্রতিপক্ষকে উদ্দেশ্য করে একাধিক আপত্তিকর বার্তা প্রদর্শন করা হয়।
এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, গ্যালারিতে বিতর্কিত ওই ব্যানার প্রদর্শনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ, যেখানে বার্সার প্রতীকে রক্তাক্ত করাত দিয়ে হামলার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছিল। ক্লাবের পক্ষ থেকে বলা হয়, ‘এই দৃশ্যগুলো অত্যন্ত উদ্বেগজনক ছিল এবং এমন একটি বার্তা ছড়িয়েছে যা খেলাধুলায় সহিংসতা ও ঘৃণাকে উসকে দেয়।’
ম্যাচ চলাকালে প্রদর্শিত অশালীন বার্তারও কড়া সমালোচনা করেছে বার্সেলোনা। ক্লাবটির মতে, এ ধরনের ভাষা ও চিত্র পারস্পরিক শ্রদ্ধা, ফেয়ার প্লে এবং ক্রীড়াসুলভ আচরণের স্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা বিশ্বাস করি ফুটবল হওয়া উচিত সুস্থ প্রতিদ্বন্দ্বিতা, পারস্পরিক শ্রদ্ধা এবং খেলার প্রতি আবেগের এক জায়গা; যা ঘৃণা বা সহিংসতা ছড়ায় এমন বার্তা থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে।’
স্প্যানিশ গণমাধ্যমের বরাতে প্রকাশ, আপত্তিকর ওই ব্যানারের বিষয়ে উয়েফার ম্যাচ প্রতিনিধির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে বার্সেলোনা এবং খেলা চলাকালীন আপত্তিকর অন্যান্য ব্যানার অপসারণের অনুরোধ জানায়। উয়েফার শৃঙ্খলাবিধির ১৬ অনুচ্ছেদ অনুযায়ী, ক্রীড়া আসরের জন্য অনুপযুক্ত উসকানিমূলক বার্তা প্রদর্শনের দায়ে সংশ্লিষ্ট ক্লাব শাস্তির মুখোমুখি হতে পারে। এ ধরনের প্রথম অপরাধের জন্য সাধারণত ১০ হাজার ইউরো জরিমানার বিধান রয়েছে।
চ্যাম্পিয়নস লিগের তৃতীয় রাউন্ডের এই ম্যাচে বার্সেলোনাকে ৪-২ গোলে হারায় পিএসজি। এই পরাজয়ের মাধ্যমে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথমবারের মতো হারের তিক্ত স্বাদ পেল কাতালান ক্লাবটি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.