শর্তসাপেক্ষে মুক্ত ককরোচ জনতা পার্টির দুই নেতা
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-সমন্বয়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে সাত দিনের বিচার বিভাগীয় হেফাজত থেকে মুক্তির নির্দেশ দিয়েছেন দিল্লির এক বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুধবার (২১ অক্টোবর) তারা অঙ্গীকার করেছেন, যন্তর মন্তরে কোনো বিক্ষোভের ডাক দেবেন না। এই শর্তে তাদের মুক্তির আদেশ দেওয়া হয়। খবর হিন্দুস্তান টাইমসের

দিল্লি জেলার বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকারী সহকারী পুলিশ কমিশনার ঋতু রাজের কাছে লিখিত অঙ্গীকারনামা জমা দেন দুই নেতা। এতে তারা বলেন, শান্তি, আইনশৃঙ্খলা ও জনশান্তি বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছেন সৌরভ ও রাঙ্কা। আইন অনুযায়ী যন্তর মন্তরকে বিক্ষোভস্থল হিসেবে ঘোষণার আগপর্যন্ত সেখানে কোনো বিক্ষোভের ডাক দেবেন না বলেও স্পষ্টভাবে জানান তারা।
অঙ্গীকারনামায় তারা শান্তি ভঙ্গ না করার প্রতিশ্রুতি দেন এবং বিচার বিভাগ ও বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতের প্রতি পূর্ণ আস্থার কথা জানান। একই সঙ্গে তাদের যেকোনো বিক্ষোভ সংবিধানের সীমার মধ্যে থেকে পরিচালিত হবে বলেও উল্লেখ করেন।
এসব অঙ্গীকার গ্রহণ করে আদালত দুই নেতাকে মুক্তির নির্দেশ দেন। এ জন্য প্রত্যেককে ৫০ হাজার রুপির ব্যক্তিগত মুচলেকা ও জামিনদারসহ জামিননামা জমা দিতে হয়েছে।
আদালত দুই নেতাকে তাদের অঙ্গীকার ও মুচলেকার শর্ত কঠোরভাবে মেনে চলার এবং প্রতিটি শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। ২৩ অক্টোবর তাদের জামিনদারদের নিয়ে আদালতে হাজির হতে বলা হয়েছে। ওই দিন পুলিশকে জামিনদারদের পরিচয় ও তথ্য যাচাই করে প্রতিবেদন জমা দিতে হবে।
দুই নেতার মুক্তির আদেশ এমন সময়ে এলো, যখন এর দুই দিন আগে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ আরও দুই দিন বাড়িয়েছিলেন। সে সময় তাদের আচরণে আইনের প্রতি কোনো শ্রদ্ধা দেখা যায়নি বলে মন্তব্য করেছিলেন ম্যাজিস্ট্রেট।
বুধবারের শুনানিতে তদন্ত কর্মকর্তা তাদের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ আরও তিন দিন বাড়ানোর আবেদন করেন। তার যুক্তি ছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি এখনো বিদ্যমান। রাষ্ট্রপক্ষের আইনবিষয়ক পরামর্শক ভৈরব দাস ও প্রশান্ত প্রকাশও তাঁদের মুক্তির বিরোধিতা করেন। তাদের দাবি, দুই নেতার প্রকাশ্য বক্তব্য ও সংবাদমাধ্যমে দেওয়া মন্তব্য আদালতে উপস্থাপিত বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।
রাষ্ট্রপক্ষ আদালতে জানায়, তাদের আগের আচরণ ও সাম্প্রতিক ঘটনাবলি বিবেচনায় নিয়ে আইনের আওতায় তাদের কোনো ছাড় দেওয়া উচিত নয়। এর আগে দুই নেতাকে তিহার কারাগারে নিয়ে যাওয়ার সময় তাদের সহযোগীরা কথিতভাবে যেসব মন্তব্য করেছিলেন, সেগুলোও আদালতের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে বলে অভিযোগ করে রাষ্ট্রপক্ষ। দুই নেতার পক্ষে আইনজীবী অভিক চিন্ময় নিঃশর্ত মৌখিক ক্ষমা চান। ভবিষ্যতে এ ধরনের আচরণের পুনরাবৃত্তি হবে না বলেও আদালতকে আশ্বস্ত করেন তিনি।
শান্তি ভঙ্গের আশঙ্কায় দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার পুলিশ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারায় প্রতিরোধমূলক আইনি কার্যক্রম শুরু করলে এ মামলার সূত্রপাত হয়। গত ১৩ অক্টোবর ২ন্তর মন্তরের বিক্ষোভস্থলে একটি লোহার ফটক টপকে ভেতরে প্রবেশের পর সৌরভ ও রাঙ্কাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাদের বিরুদ্ধে অনধিকার প্রবেশের অভিযোগ আনা হয়।
১৪ অক্টোবর দিল্লি পুলিশের যুক্তির পরিপ্রেক্ষিতে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠান। পুলিশ তখন যুক্তি দিয়েছিল, মুক্তি পেলে অভিযুক্তরা অপরাধে জড়াতে পারেন—এমন আশঙ্কা রয়েছে। সোমবার তাদের হেফাজতের মেয়াদ আরও দুই দিন বাড়ানো হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.