আপনি পড়ছেন

ইয়েমেনের হুতি গোষ্ঠীর ধারাবাহিক হামলার মধ্যে সৌদি আরবে নিযুক্ত কয়েকজন কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি কূটনৈতিক মিশন থেকে পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

মার্কিন দূতাবাসের কয়েক কর্মী ও পরিবারকে সৌদি ছাড়ার নির্দেশ
রিয়াদের কূটনৈতিক এলাকার কাছের একটি সড়ক। ছবি- রয়টার্স

সৌদি আরবের দাম্মাম শহরের একটি বেসামরিক বিমানবন্দরে হামলায় অন্তত একজন নিহত ও আটজন আহত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই দিনে দেশটির একটি তেলক্ষেত্রে ড্রোন হামলায় আরও দুজন নিহত হন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সৌদি আরবে বেসামরিক স্থাপনায় ইরান-সমর্থিত ইয়েমেনের হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে দেশটিতে কর্মরত জরুরি দায়িত্বের সঙ্গে যুক্ত নন, এমন মার্কিন সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর তেহরান মার্কিন স্থাপনাগুলোতে হামলা চালালে অঞ্চলটি থেকে অনেক কূটনৈতিক কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছিল। সাম্প্রতিক মাসগুলোতে তাদের কয়েকজনকে আবার মধ্যপ্রাচ্যে ফিরিয়ে নেওয়া হয়।

পিগট বলেন, ‘ইরানের সমর্থনপুষ্ট হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে ক্রমেই বেশি শত্রুতামূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে। এর মধ্যে বেসামরিক বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলাও রয়েছে। এসব হামলায় বেসামরিক মানুষ হতাহত হচ্ছেন এবং যাতায়াতব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।’

রয়টার্সকে চার মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলের অন্য কয়েকটি দেশেও অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনগুলো থেকে পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হবে। তবে সৌদি আরবের বাইরে অন্যান্য কূটনৈতিক মিশনে পরিবর্তনের বিষয়ে পিগট কোনো মন্তব্য করেননি।

ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার পর সর্বশেষ এই পদক্ষেপ নেওয়া হলো। এর ফলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে শুরু হওয়া আঞ্চলিক সংঘাতের আরও একটি নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। বৃহত্তর এই সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি বাণিজ্য ব্যাহত করার পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলেছে।

কূটনীতিকদের সরিয়ে নেওয়ার নির্দেশের পর সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন।

এর আগে বুধবার দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানায়, সৌদি আরামকোর শায়বাহ তেলক্ষেত্রের একটি স্থাপনায় আঘাত হানার চেষ্টা করা একটি ড্রোন সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রতিহত করে। এ ঘটনায় দুজন নিহত হন।

এদিকে সাম্প্রতিক প্রাণঘাতী হামলাগুলোর পর সৌদি আরবে হুতিদের আরও হামলার আশঙ্কা জানিয়ে বুধবার রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস নিরাপত্তা সতর্কতা জারি করেছে। সাম্প্রতিক হামলার মধ্যে রিয়াদের বিমানবন্দরে হামলার ঘটনাও রয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.