ট্রেড ইউনিয়ন ছাড়া ফ্রান্সে সব বিক্ষোভ নিষিদ্ধ
সাম্প্রতিক তীব্র অস্থিরতার প্রেক্ষাপটে ফ্রান্সে আগামী দিনগুলোতে এবং বিশেষ করে শনিবার ট্রেড ইউনিয়ন ব্যতীত অন্য কোনো সংগঠনের ডাকা বিক্ষোভ নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির নিরাপত্তা পরিষদের এক বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

নিরাপত্তা পরিষদের বৈঠকের পর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘আগামী দিনগুলো এবং বিশেষ করে শনিবারের ক্ষেত্রে... যেসব গোষ্ঠীর এমন দাবি জানানোর কোনো বৈধতা নেই, তাদের বিক্ষোভ বা সমাবেশের আবেদন প্রিফেক্টরা বাতিল করবেন।’
তিনি ব্যাখ্যা করেন, দেশজুড়ে বিক্ষোভ আয়োজনের আবেদন ট্রেড ইউনিয়নগুলো জমা দেবে। পরবর্তীতে নির্দিষ্ট অঞ্চল বা বিভাগে জাতীয় সরকার কর্তৃক নিযুক্ত প্রিফেক্ট বা প্রশাসনিক কর্মকর্তারা সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করবেন।
ম্যাক্রোঁ আরও বলেন, ‘ট্রেড ইউনিয়ন সংগঠনগুলোর পক্ষ থেকে আবেদন এলে প্রিফেক্টরা বিকল্প রুটের প্রস্তাব করবেন। তবে যখন এগুলো ট্রেড ইউনিয়ন থেকে আসবে না, তখন পরিস্থিতি শান্ত করতে এবং ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি ভবন রক্ষায় যেখানে সম্ভব বিক্ষোভ নিষিদ্ধ করা হবে।’
জীবনযাত্রার ব্যয় এবং জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে সপ্তাহান্তে দেশব্যাপী হওয়া বিক্ষোভের কথা উল্লেখ করে তিনি স্বীকার করেন, পরিস্থিতি আগেভাগে আঁচ করার ক্ষেত্রে কিছু ব্যর্থতা এবং আকস্মিকতার বিষয় ছিল।
ম্যাক্রোঁ বলেন, ‘প্রয়োজন অনুযায়ী প্রিফেক্টরা ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, যার মধ্যে রয়েছে সভা-সমাবেশ নিষিদ্ধ করা এবং কারফিউ জারি করা। আগের রাতের ঘটনাবলী আবারও এসব ব্যবস্থার প্রয়োজনীয়তা প্রমাণ করেছে।’
তিনি আরও বলেন, এ বিষয়ে অধিকতর গভীর তদন্ত চালানো হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, ‘প্রজাতন্ত্রের পতন ঘটাতে চাওয়া সুসংগঠিত চরম-বামপন্থী দলগুলোর রাজনৈতিক ও এমনকি রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড সম্প্রতি প্রত্যক্ষ করা গেছে।’
প্রস্তুতি সঠিকভাবে সম্পন্ন হয়েছে কি না তা নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় অতিরিক্ত সিদ্ধান্ত নিতে শুক্রবার একটি প্রতিরক্ষা পরিষদ ডাকার ঘোষণাও দেন ম্যাক্রোঁ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.