আপনি পড়ছেন

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) দ্রুত যোগ দেওয়ার সঠিক পথে রয়েছে মন্টিনিগ্রো। বৃহস্পতিবার এই মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।

মের্ৎস: শিগগিরই ইইউতে যুক্ত হচ্ছে মন্টিনিগ্রো
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস

মন্টিনিগ্রোর আয়োজনে অনুষ্ঠিত বার্লিন প্রসেস শীর্ষ সম্মেলনের পর বক্তব্য দেওয়ার সময় ফ্রিডরিখ মের্ৎস জোর দিয়ে বলেন, ইউরোপীয় ইউনিয়নে যোগদানের ক্ষেত্রে পশ্চিম বলকান অঞ্চলের পথটি অবশ্যই অপরিবর্তনীয় হতে হবে। অঞ্চলটি যাতে বৃহৎ শক্তিগুলোর প্রভাব বিস্তারের প্রতিযোগিতার ক্ষেত্র না হয়ে ওঠে, সেজন্য তিনি এই জোটের সম্প্রসারণকে একটি ভূরাজনৈতিক বাধ্যবাধকতা হিসেবে বর্ণনা করেন।

মের্ৎস বলেন, ‘শিগগিরই ইইউতে যোগ দেওয়ার সবচেয়ে ভালো পথে রয়েছে মন্টিনিগ্রো। অন্যদেরও অবশ্যই এটা অনুসরণ করতে হবে এবং তারা করবে।’ তিনি এই জরুরি পদক্ষেপকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সঙ্গে সম্পর্কিত করেন। তিনি উল্লেখ করেন, ইউরোপীয় একক বাজার এবং ইইউর প্রতিষ্ঠানগুলোর ভেতরে যৌথ দৃষ্টিভঙ্গিই কেবল দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা আনতে পারে।

ইইউ সদস্য ক্রোয়েশিয়া এবং প্রার্থী দেশ মন্টিনিগ্রোর মধ্যে এখনও অমীমাংসিত থাকা কিছু দ্বিপাক্ষিক বিষয় আলোচনার বাকি দুটি অধ্যায়কে প্রভাবিত করছে। এ প্রসঙ্গে মের্ৎস জানান, আগের বৃহস্পতিবার ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ শীর্ষ সম্মেলনে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও সরাসরি এ বিষয়ে তিনি কথা বলেছেন।

মের্ৎস বলেন, ‘আমি জানি বাকি থাকা এই দুটি বিষয়ে মন্টিনিগ্রো ও ক্রোয়েশিয়ার মধ্যে অত্যন্ত নিবিড় ও গঠনমূলক আলোচনা চলছে। এ ক্ষেত্রে মন্টিনিগ্রো এরই মধ্যে খুবই সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েছে, যা সামনের পথকে সুগম করেছে। ক্রোয়েশিয়ার শেষ দ্বিধাদ্বন্দ্বগুলো সমাধান করা সম্ভব হবে বলে আমি পুরোপুরি আত্মবিশ্বাসী। মন্টিনিগ্রোর ইইউর সদস্যপদ পাওয়ার পথে এগুলো কোনো বাধা সৃষ্টি করার মতো যথেষ্ট বড় বলে আমি মনে করি না।’ তিনি আরও উল্লেখ করেন, উভয় দেশের প্রধানমন্ত্রীও এই মূল্যায়নের সঙ্গে একমত পোষণ করেছেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.