কেনিয়ায় বহুতল ভবন ধস: বহু মানুষের চাপা পড়ার আশঙ্কা
কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি নির্মাণাধীন বহুতল ভবন ধসে পড়ে বিশাল কংক্রিটের স্তূপে পরিণত হয়েছে। এতে বহু মানুষের ভেতরে আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন।

শুক্রবার স্থানীয় সময় দুপুর আনুমানিক ১টায় (বাংলাদেশ সময় বিকেল ৪টা) নাইরোবির ব্যস্ত বাণিজ্যিক এলাকা ইস্টলেইতে ভবনটি ধসে পড়ে। এলাকাটি হাজার হাজার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের ভিড়ে সদা মুখর থাকে। কর্মকর্তারা জানান, ভবনটির ব্যবহারের কোনো সনদপত্র না থাকলেও এর নিচতলায় বাণিজ্যিক কার্যক্রম চলছিল।
নাইরোবির পুলিশ প্রধান ইসা মোহাম্মদ বলেন, ভবনটির ওপরের ১০টিরও বেশি তলার নির্মাণকাজ চলছিল। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া তথ্য অনুযায়ী, এর নিচতলা একটি ইলেকট্রনিক্স দোকান, কসাইখানা এবং মুদি দোকানের কাছে ভাড়া দেওয়া হয়েছিল।
নাইরোবি থেকে সম্প্রচারমাধ্যম আল জাজিরার ক্যাথরিন সোই জানান, নির্মাণাধীন কোনো ভবনের ভেতরে মানুষের অবস্থানের নিয়ম না থাকায় এখন নির্মাতা প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের কাছে এর কারণ জানতে চাওয়া হচ্ছে। তিনি জানান, উদ্ধার তৎপরতা শুক্রবার রাত ও শনিবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
ভারী সরঞ্জাম আসতে দেরি হওয়ায় উদ্ধারকর্মীরা গাছের ডালপালা ও এক্সকাভেটর ব্যবহার করে রডমিশ্রিত কংক্রিট সরানোর কাজ করছেন।
মোহাম্মদ জানান, আহত এক নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া সাহায্যের জন্য চিৎকার করছিলেন এমন আরেকজন ব্যক্তি পরবর্তীতে নিস্তব্ধ হয়ে যান। ধসে পড়া ভবনটি পাশের ভবনের ওপর ঝুঁকে থাকায় তিনি আরেকটি সম্ভাব্য ধসের বিষয়ে সতর্ক করেন।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ভবন ধসের পরপরই সেখানে লুটপাটের ঘটনা ঘটে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ও ভিড় ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
ধসে পড়া ভবনের পঞ্চম তলায় কর্মরত প্লাস্টার শ্রমিক জোসেফ কাউলা এপিকে জানান, তিনি সবার শেষে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। তিনি বলেন, ‘পুরো এলাকা ধুলায় ঢেকে গিয়েছিল।’
আটকে পড়া ব্যক্তিদের স্বজনরা জানান, দুর্ঘটনার পরপরই তাদের কয়েকজন মুঠোফোনে সাহায্যের আবেদন জানিয়েছিলেন। তবে পরবর্তীতে তাদের ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ স্বজনদের বিষয়ে তথ্য লিপিবদ্ধ করার জন্য ঘটনাস্থলে একটি তাবু স্থাপন করা হয়েছে।
ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাইরোবির গভর্নর জনসন সাকাজা বলেন, ‘আমাদের মূল লক্ষ্য মানুষের জীবন বাঁচানো।’ তিনি উল্লেখ করেন, ভবনটির নির্মাণকাজের অনুমোদন ছিল ঠিকই, কিন্তু ব্যবহারের কোনো সনদপত্র ছিল না। ফলে নিচতলায় দোকান খোলা ছিল সম্পূর্ণ বেআইনি।
সাংবাদিকদের তিনি বলেন, ‘এর কারণে হয়তো মানুষের জীবন গেছে।’ তিনি আরও বলেন, সম্ভবত ‘এক বা দুই’ জনের মৃত্যু হয়ে থাকতে পারে এবং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এ বিষয়ে আরও নিশ্চিত হওয়া যাবে।
বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, কেনিয়ার ন্যাশনাল বিল্ডিং ইন্সপেক্টরেটের নিরীক্ষায় দেখা গেছে, দেশটিতে গত বছর নিরীক্ষিত ভবনগুলোর মধ্যে ৮৭ শতাংশই প্রয়োজনীয় মান পূরণে ব্যর্থ হয়েছে কিংবা সেগুলোর যথাযথ অনুমোদন ছিল না।
সাকাজা জানান, দুর্বল বা নামমাত্র শাস্তিকে অপরাধের লঘু প্রতিক্রিয়া উল্লেখ করে তিনি কাউন্টি সরকারগুলোর জন্য আরও কঠোর প্রয়োগকারী ক্ষমতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পুলিশ জানায়, তারা এ বিষয়ে তদন্ত পরিচালনা করবে এবং কারও অবহেলা প্রমাণিত হলে তাকে আইনের আওতায় আনা হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.