মেক্সিকো উপকূলে শক্তিশালী হচ্ছে হারিকেন ভ্যান্স
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ঘনীভূত হয়ে ক্যাটাগরি ১ মাত্রার রূপ নিয়েছে হারিকেন ভ্যান্স। সাফির-সিম্পসন স্কেল অনুযায়ী এই রূপ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জাতীয় পানি কমিশন (কোনাগুয়া)। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এই তথ্য সামনে আনে।

কোনাগুয়ার জলবায়ু বিষয়ক বিভাগের তথ্যমতে, ঝড়টি গুয়েরেরো রাজ্যের আকাপুলকো থেকে দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ৭১০ কিলোমিটার (৪৪১ মাইল) এবং কলিমা রাজ্যের মানজানিলো থেকে দক্ষিণ-দক্ষিণপূর্বে ৯৩০ কিলোমিটার (৫৭৮ মাইল) দূরে অবস্থান করছিল। মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হারিকেনটির তীব্রতা বৃদ্ধির কথা জানায় সংস্থাটি।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানায়, ভ্যান্সের কেন্দ্রের কাছে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার (৮৫ মাইল) এবং এটি ঘণ্টায় প্রায় ৯ কিলোমিটার (৬ মাইল) গতিতে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল।
পূর্বাভাসবিদরা জানিয়েছেন, পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঝড়টি দ্রুত আরও তীব্র হতে পারে এবং শুক্রবার রাতের মধ্যেই এটি একটি বড় ধরনের হারিকেনে রূপ নিতে পারে।
এনএইচসি উল্লেখ করেছে, হারিকেনটি আরও শক্তিশালী হওয়ার জন্য পরিবেশগত অনুকূল পরিস্থিতি রয়েছে। তবে পূর্বাভাসের পরবর্তী সময়ে সমুদ্রের তুলনামূলক শীতল পানি এবং বর্ধিত উইন্ড শিয়ার এর তীব্রতা সীমিত করতে পারে।
সংস্থাটি এখনও পর্যন্ত কোনো উপকূলীয় সতর্কতা জারি করেনি। তবে চলতি সপ্তাহান্ত থেকে মেক্সিকোর দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলে উত্তাল ঢেউ সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে।
ঝড়ের গতিপথ, তীব্রতা এবং ভূমির দূরত্বের ওপর নির্ভর করে হারিকেনটি প্রবল বাতাস, ভারি বৃষ্টিপাত, উঁচু ঢেউ ও উপকূলীয় বন্যার কারণ হতে পারে।
কোনাগুয়া এই অঞ্চলের ক্রান্তীয় আবহাওয়া ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এর অবস্থান ও তীব্রতা নিয়ে নিয়মিত হালনাগাদ তথ্য দিচ্ছে। সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সরকারি আবহাওয়া বুলেটিন এবং নাগরিক সুরক্ষা সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.