আপনি পড়ছেন

গতানুগতিক মুখস্থনির্ভরতা ও পরীক্ষাভিত্তিক কাঠামোর অবসান ঘটিয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে ও জীবনমুখী দক্ষতায় রূপান্তর করতে পাঠ্যক্রমে নতুন চারটি পাঠ্যবই অন্তর্ভুক্ত করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিকের দুটি শ্রেণিতে এই নতুন শিক্ষাক্রম কার্যকর হবে।

মুখস্থবিদ্যার অবসান: পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন চার বই
প্রতীকী ছবি

শিক্ষার্থীদের বাস্তবমুখী কর্মদক্ষতা ও মনোদৈহিক বিকাশকে প্রাধান্য দিয়ে প্রণীত এই বইগুলো হলো চতুর্থ শ্রেণির জন্য ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণির জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’। জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসি) অনুমোদনের পর এনসিটিবি প্রায় ১ কোটি ৫০ লাখ কপি বই মুদ্রণের উদ্যোগ গ্রহণ করেছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে মুদ্রণ প্রক্রিয়া শেষ করার প্রস্তুতি চলছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘদিনের গবেষণা ও রূপকল্পের অংশ হিসেবে আনন্দময় এবং বাস্তবমুখী এই শিক্ষাক্রম সংস্কার গৃহীত হয়েছে। তিনি জানান, মানবিক মূল্যবোধ ও কর্মসংস্থানমুখী নাগরিক তৈরির উদ্দেশ্যে বিশেষজ্ঞদের সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে চতুর্থ শ্রেণিতে শুরু হওয়া ক্রীড়া ও সংস্কৃতি বিষয় দুটি পরবর্তীতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি এবং ষষ্ঠ শ্রেণির বিষয় দুটি দশম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

চতুর্থ শ্রেণির ১৪ অধ্যায়ের ‘খেলাধুলা’ বইটিতে ফুটবল, ক্রিকেট ও সাঁতারের মৌলিক নিয়মের পাশাপাশি কারাতে, জুডো ও তায়কোয়ান্দোর মতো আত্মরক্ষার কৌশল অন্তর্ভুক্ত করা হয়েছে। খেলার মাঠে চোট পাওয়া বা আকস্মিক অসুস্থতায় প্রাথমিক চিকিৎসার ব্যবহারিক কৌশলও এতে রয়েছে। একই শ্রেণির ১১ অধ্যায়ের ‘বাংলাদেশের সংস্কৃতি’ বইটিতে দেশের ঐতিহ্য, লোকজ উপাদান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারার পাশাপাশি ১৯৭৬ সালে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত ‘নতুন কুঁড়ি’র ইতিহাস স্থান পেয়েছে।

ষষ্ঠ শ্রেণির ৬ অধ্যায়ের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বইটির মূল লক্ষ্য পরীক্ষাভীতি হ্রাস করে পরিবেশ ও জীবনঘনিষ্ঠ অভিজ্ঞতার মাধ্যমে আনন্দের সঙ্গে জ্ঞান অর্জন। অন্যদিকে ৮ অধ্যায়ের ‘আমার কারিগরি শিক্ষা’ বইটির মাধ্যমে শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রযুক্তি ব্যবহার, সবুজ প্রযুক্তির চর্চা ও ব্যবহারিক সমস্যার সমাধানে স্বাবলম্বী করে তোলার ব্যবস্থা রাখা হয়েছে।

এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা জানান, নতুন বইগুলোর পাণ্ডুলিপি প্রণয়ন ও যাচাইয়ের কাজ শেষ করে অনুমোদনের পরই প্রেসে পাঠানো হচ্ছে। এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) প্রফেসর ড. এ. কে. এম শওকত আলী খান জানান, এই উদ্যোগের ফলে পাঠ্যবই পড়ার গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে প্রায়োগিক ও দক্ষতাভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পাবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.