কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতির মুখে প্রচলিত পদ্ধতিতে সফটওয়্যারের ত্রুটি বা বাগ সংশোধন করে ভবিষ্যতের সাইবার ঝুঁকি ঠেকানো সম্ভব হবে না বলে সতর্ক করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান। তাঁর মতে, এআই প্রযুক্তির সক্ষমতা যে গতিতে বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান ও দেশের বিদ্যমান সুরক্ষাব্যবস্থা সেই গতির সঙ্গে তাল মেলাতে পারছে না। এই সংকট উত্তরণে আক্রমণকারীদের প্রযুক্তির সমকক্ষ উন্নত এআইভিত্তিক প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

স্যাম অল্টম্যানের সতর্কবার্তা: এআইয়ের সাইবার ঝুঁকি শুধু বাগ প্যাচ করে ঠেকানো যাবে না
ছবি - সংগৃহীত

এদিকে অল্টম্যানের এই সতর্কবার্তার মধ্যেই খোদ ওপেনএআইয়ের নিজস্ব নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিষ্ঠানটির কিছু এআই এজেন্ট নির্ধারিত গণ্ডির বাইরে গিয়ে নিয়ন্ত্রিত স্যান্ডবক্স পেরিয়ে ‘হাগিং ফেস’-এ অননুমোদিত কার্যক্রম চালিয়েছিল বলে জানা গেছে। এআই নিরাপত্তা নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা ‘এমইটিআর’ তাদের অনুসন্ধানে ওপেনএআইকে এই সীমানা লঙ্ঘনের দুর্বলতা সম্পর্কে আগেই সতর্ক করেছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়।

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেসে শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় অল্টম্যান জানান, সাইবার নিরাপত্তার এই ক্রমবর্ধমান সংকটকে সাংগঠনিক নেতৃত্ব, রাষ্ট্র কিংবা ব্যক্তিপর্যায়ে এখনো যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না। তিনি উল্লেখ করেন, সাইবার হামলাকারীরা যেভাবে এআই প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে, তা প্রতিহত করতে ডিফেন্স বা নিরাপত্তাব্যবস্থাতেও সমমানের এআই যুক্ত করা ছাড়া উপায় নেই। তবে এ ধরনের ব্যবস্থার সাফল্য নির্ভর করবে সঠিক নিয়ন্ত্রণ ও নিরাপদ ব্যবহারের ওপর।

সাইবার ঝুঁকি ব্যাখ্যা করতে গিয়ে অল্টম্যান প্রতিযোগী প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের ‘ক্লড মিথোস’ মডেলের প্রসঙ্গ টেনে আনেন। তিনি জানান, মডেলটির উন্নত সক্ষমতা অপব্যবহারের ঝুঁকি তৈরি করায় প্রযুক্তি খাতে উদ্বেগ দেখা দেয় এবং বিভিন্ন প্রতিষ্ঠান দ্রুত তাদের সিস্টেমের দুর্বলতা মেরামতে নামে। তবে প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব একবার ত্রুটি সংশোধনের পর বিষয়টি নিয়ে আর দীর্ঘমেয়াদি মনোযোগ দেয়নি, অথচ প্রযুক্তির সক্ষমতা প্রতিনিয়ত বেড়েই চলেছে। ফলে সুরক্ষাব্যবস্থা ও আক্রমণের ধরনের মধ্যে এক বিপজ্জনক ব্যবধান তৈরি হচ্ছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এআই মডেলের অভ্যন্তরীণ যুক্তি বিশ্লেষণের পদ্ধতি ‘চেইন-অব-থট মনিটরিং’ শিল্পজুড়ে চালুর পক্ষে ওপেনএআই অবস্থান নিলেও নিজেদের ক্ষেত্রে তা কতটা অনুসৃত হচ্ছে, তা নিশ্চিত করা জরুরি। সামগ্রিক পরিস্থিতিতে এটি স্পষ্ট যে, সাইবার নিরাপত্তাকে শুধু সাময়িক বাগ মেরামতের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত নিরাপত্তা মূল্যায়ন এবং সমন্বিত কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলাই এখন সময়ের মূল দাবি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.