পদ্মা ব্যারাজে বদলে যাবে ১৯ জেলার ভাগ্য
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯ জেলার কৃষি ও সার্বিক অর্থনৈতিক চিত্রে পরিবর্তন আনতে বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারাজ প্রকল্পের মাঠপর্যায়ের নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে।

আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়সূচি অনুযায়ী এই মেগা প্রকল্পের প্রথম পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। রোববার দুপুরে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়ায় প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শন ও কারিগরি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এই সিদ্ধান্তের কথা তুলে ধরেন।
প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক-তৃতীয়াংশ অর্থাৎ প্রায় ৭ কোটি মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে। প্রাথমিক পর্যায়ে প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা এবং পরবর্তী দ্বিতীয় ধাপে ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা রয়েছে। নির্বাচনের আড়াই মাসের মাথায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই উদ্যোগের অনুমোদন দেওয়া হয়।
নদী অববাহিকার বাসিন্দাদের দীর্ঘদিনের প্রাকৃতিক প্রতিকূলতার কথা উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী জানান, শুষ্ক মৌসুমে পানির অভাব দূর করা এবং কৃষি জমিতে টেকসই সেচ সুবিধা নিশ্চিত করতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০০৪ সালে এই প্রকল্পের প্রাথমিক উদ্যোগ গ্রহণ করা হলেও তা বাস্তবায়িত হয়নি। নির্বাচিত সরকারের পক্ষেই এমন বড় চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, প্রকল্পটি চালু হলে মৎস্য খাতের বিকাশ, নৌ-যোগাযোগের উন্নতি এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত হবে।
প্রকল্পের রূপরেখা তুলে ধরে প্রথম পর্যায়ের প্রকল্প পরিচালক হাসান মাহমুদ জানান, পাবনার সুজানগর থেকে রাজবাড়ী জেলাকে যুক্ত করে এই ব্যারাজ গড়ে তোলা হবে। এর ফলে বছরে প্রায় আট মাস জলবিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পানি ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এছাড়া বর্ষাকালে স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে ব্যারাজের ৭৮টি গেট খোলা রাখার ব্যবস্থা রাখা হচ্ছে।
পরিদর্শনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা উপস্থিত ছিলেন। এছাড়া প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলী, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশ্রাফসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এতে অংশ নেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.