আপনি পড়ছেন

শান্তি আলোচনার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তুতি নেওয়ার বক্তব্য একটি ‘রাজনৈতিক চাল’ হতে পারে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার তিনি বলেন, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি এড়াতে এই কৌশল নেওয়া হয়ে থাকতে পারে।

জেলেনস্কি: পুতিনের শান্তি আলোচনার বার্তা ‘রাজনৈতিক চাল’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনীয় সম্প্রচারমাধ্যম টিএসএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ক্রেমলিনের প্রকৃত উদ্দেশ্য তাদের কর্মকাণ্ড এবং চুক্তিতে পৌঁছানোর সদিচ্ছার মাধ্যমেই স্পষ্ট হবে। আর পুতিনের এই অবস্থান কোনো ‘চাল’ কি না, তা নভেম্বর মাসের ত্রিপক্ষীয় বৈঠকেই পরিষ্কার হয়ে যাবে।

জেলেনস্কি জানান, নভেম্বর মাসে কারিগরি দলগুলোর মধ্যে ত্রিপক্ষীয় আলোচনার জন্য কিয়েভ প্রস্তুত রয়েছে, তবে এই আলোচনা থেকে অবশ্যই সুনির্দিষ্ট ফলাফল আসতে হবে।

আসন্ন আলোচনায় যদি পূর্ণাঙ্গ কোনো সমাধান সম্ভব না হয়, তবে তিনি জ্বালানি যুদ্ধবিরতি, সামুদ্রিক নিরাপত্তা ও শস্য পরিবহন সংক্রান্ত চুক্তি, সবার মুক্তির বিনিময়ে বন্দিবিনিময় অথবা ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ নেতাদের একটি বৈঠকের প্রস্তাব দিয়েছেন।

তিনি বলেন, ‘জ্বালানি, শস্য ও মানুষ—এগুলো সুনির্দিষ্ট বিষয়। আর আমাদের ত্রিপক্ষীয় বৈঠকের পর সুনির্দিষ্ট কিছু পাওয়ার সুযোগ হলো শীর্ষ নেতাদের পর্যায়ের একটি বৈঠক। আমরা এটিই চাইছি এবং এই প্রস্তাবই দিচ্ছি।’

ভূখণ্ড সংক্রান্ত বিষয়ে জেলেনস্কি বলেন, এটি কেবল শীর্ষ নেতাদের পর্যায়েই আলোচনা করা যেতে পারে এবং বিষয়টিকে তিনি ‘রেড লাইন’ হিসেবে বর্ণনা করেন। একই সঙ্গে তিনি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ওপর যেকোনো বিধিনিষেধ আরোপ এবং দেশটির নিরপেক্ষ থাকার যেকোনো বাধ্যবাধকতাও সরাসরি প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, ‘আমরা কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু অদলবদল করছি না। আমরা আলোচনার জন্য প্রস্তুত।’ তিনি আরও উল্লেখ করেন, অন্যান্য বিষয়গুলো কারিগরি দলগুলোর মাধ্যমে সমাধান করা যেতে পারে।

মস্কোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ইউক্রেন যেন নেতাদের পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠকে না বসে, সে বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন জেলেনস্কি।

তিনি বলেন, ‘আমি চাই না কোনো মাধ্যম ছাড়া—নিষেধাজ্ঞা ছাড়া, অর্থ ছাড়া কিংবা জব্দ করা সম্পদ ছাড়া আমরা পুতিনের সঙ্গে কোনো বৈঠকে বসি। কারণ তখন, মিস্টার ট্রাম্প যেমনটি বলেছেন, আমাদের হাতে আসলেই খুব বেশি তাসের চাল থাকবে না।’

রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনীয় শহর ওলেশকিতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া স্থানীয় যুদ্ধবিরতি সম্পর্কে জেলেনস্কি বলেন, মানবিক মিশনগুলোকে ওই এলাকায় প্রবেশের সুযোগ দিতে ২৭ অক্টোবর থেকে শুরু হওয়া কয়েক দিনের এই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র।

তিনি জানান, প্রবেশের পথ সুগম করতে রুশ বাহিনীকে মাইনযুক্ত সড়কগুলো পরিষ্কার করতে হবে। তবে মস্কো সাধারণ মানুষকে মুক্তভাবে যাওয়ার সুযোগ দেওয়ার বদলে নিজেদের ভূখণ্ডের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

জেলেনস্কি বলেন, ‘নিশ্চিতভাবেই রাশিয়া এমনভাবে রাস্তা থেকে মাইন সরানোর সব চেষ্টা করবে যাতে এসব মানুষ রাশিয়ায় চলে যায় এবং সেখানেই থাকে। তারা সাধারণ মানুষকে সহজে মুক্ত করে দেবে না।’

তিনি আরও যোগ করেন, কিছু বেসামরিক নাগরিককে ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন এলাকায় সরিয়ে নেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, এখন মূল অগ্রাধিকার হলো অবরোধের অবসান ঘটানো এবং বাসিন্দারা যাতে নিরাপদে বসবাস করতে পারেন তা নিশ্চিত করা।

তিনি বলেন, ‘আদর্শগতভাবে তাদের লক্ষ্য অর্জন করা এবং এখানে আমাদের কাছে, অর্থাৎ ইউক্রেনে চলে আসা সম্ভব হওয়া উচিত, যেখানে তাদের প্রয়োজনীয় সবকিছু দেওয়া হবে এবং সহায়তা করা হবে।’

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.