বৈদেশিক সহায়তার দ্বিগুণের বেশি ঋণ পরিশোধে ব্যয়
প্রাপ্ত বৈদেশিক সহায়তার দ্বিগুণেরও বেশি অর্থ পুরোনো ঋণ ও সুদ পরিশোধে ব্যয় করেছে বাংলাদেশ। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রতি এক ডলার বিদেশি সহায়তা পাওয়ার বিপরীতে পরিশোধ করতে হয়েছে দুই দশমিক শূন্য চার ডলার। সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রকাশিত প্রতিবেদনে এই হিসাব দেওয়া হয়। এর ফলে বৈদেশিক সম্পদের নিট প্রবাহ ঋণাত্মক ধারায় নেমেছে। আজ সোমবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইআরডির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ মোট পরিশোধ করা হয়েছে ১ হাজার ৩৫১ দশমিক ২৩ মিলিয়ন ডলার। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এই ব্যয় ছিল ১ দশমিক ২৮ বিলিয়ন ডলার। এক বছরের ব্যবধানে ঋণ পরিশোধের ব্যয় বেড়েছে ৫ দশমিক ৬ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মোট পরিশোধিত অর্থের মধ্যে আসল বাবদ গেছে ৮৫৮ দশমিক ৯২ মিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৮১৬ দশমিক ৯৯ মিলিয়ন ডলার। পাশাপাশি ঋণের সুদ পরিশোধের ব্যয়ও বেড়েছে। গত অর্থবছরের প্রথম প্রান্তিকের ৪৬২ দশমিক ৯৬ মিলিয়ন ডলারের বিপরীতে এবার সুদ বাবদ দেওয়া হয়েছে ৪৯২ দশমিক ৩১ মিলিয়ন ডলার।
ঋণ পরিশোধের ব্যয় বৃদ্ধির বিপরীতে বিদেশি সহায়তার ছাড় উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে উন্নয়ন সহযোগীরা মোট ৬৬২ দশমিক ৩১ মিলিয়ন ডলার ছাড় করেছে। আগের অর্থবছরের একই সময়ে ছাড়ের পরিমাণ ছিল ১ দশমিক ১৪৯ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে অর্থ ছাড় কমেছে ৪২ দশমিক ৩ শতাংশ বা ৪৮৬ দশমিক ২৮ মিলিয়ন ডলার। ছাড় হওয়া অর্থের মধ্যে ঋণ হিসেবে এসেছে ৫৪১ দশমিক ৭৪ মিলিয়ন ডলার এবং অনুদান হিসেবে এসেছে ১১০ দশমিক ৫৭ মিলিয়ন ডলার।
এদিকে অর্থ ছাড় কমলেও নতুন সহায়তার প্রতিশ্রুতিতে ইতিবাচক ধারা তৈরি হয়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে উন্নয়ন সহযোগীরা ১ দশমিক ২৭৩ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৯১০ দশমিক ৬৭ মিলিয়ন ডলার। নতুন প্রতিশ্রুতির মধ্যে ১ দশমিক ১৪৮ বিলিয়ন ডলার ঋণ এবং ১২৫ দশমিক ৪৫ মিলিয়ন ডলার অনুদান।
প্রতিবেদন সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নতুন প্রতিশ্রুতির তুলনায় প্রকৃত অর্থ ছাড়ের গতি ধীর হয়ে পড়েছে। একই সময়ে ঋণের আসল ও সুদ পরিশোধের দায় বেড়ে যাওয়ায় অর্থবছরের প্রথম প্রান্তিকে বৈদেশিক অর্থ ব্যবস্থাপনায় তাৎক্ষণিক চাপ তৈরি হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.