মিষ্টির শূন্য আসনে প্রার্থী দিলো বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপি ও সমমনা জোটের একক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এলিজা জামান। সোমবার দুপুরে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও দলীয় মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন।

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে দলীয় অবস্থান ও প্রধানমন্ত্রীর নির্দেশে গত ১ অক্টোবর সংসদ সদস্য পদ ছাড়েন ফেরদৌসী আহমেদ মিষ্টি। তার পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষিত হলে সংসদে প্রবেশের নতুন পথ তৈরি হয় এলিজা জামানের সামনে। এর আগে গত ১২ জানুয়ারির সংসদ নির্বাচনে তিনি পিরোজপুর-১ আসন থেকে দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলেও শেষ পর্যন্ত মনোনয়ন পাননি।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আসনটির উপনির্বাচনে আজ সোমবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। সূচি অনুসারে ২৭ অক্টোবর বাছাই, ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার ও ২ নভেম্বর প্রতীক বরাদ্দ শেষে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের কথা রয়েছে। তবে প্রত্যাহারের সময়সীমা শেষে একক বৈধ প্রার্থী থাকলে এলিজা জামানকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবে কমিশন।
সংরক্ষিত এই একটি পদের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ৭০ জন নারী নেত্রী, যাদের মধ্য থেকে ৬৮ জন চূড়ান্ত আবেদন জমা দেন। সাবেক সংসদ সদস্য সরদার সুলতান মাহমুদের কন্যা এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। এর পাশাপাশি তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.