আপনি পড়ছেন

মস্কো-কিয়েভ সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করার সিদ্ধান্ত সামরিক অভিযান পরিচালনায় কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার এমন মন্তব্য করেন।

ক্রেমলিন: আলোচনা শুরু হলেও সামরিক অভিযান থামবে না
মস্কোর ক্রেমলিন প্রাসাদ ও সংলগ্ন মস্কভা নদী

মস্কোতে এক সংবাদ ব্রিফিংয়ে পেসকভ জানান, শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে অন্যান্য বিষয়ের পাশাপাশি ভূখণ্ডগত বিরোধের বিষয়টি আলোচনার টেবিলে তোলা হতে পারে।

তিনি বলেন, ‘ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করার সিদ্ধান্ত সামরিক পদক্ষেপে কোনো বিধিনিষেধ বোঝায় না। আপনারা জানেন আমাদের সশস্ত্র বাহিনী বিশেষ সামরিক অভিযান অব্যাহত রেখেছে এবং ইউক্রেনের সামরিক অবকাঠামো, সামরিক ও সামরিক ধরনের লক্ষ্যবস্তুতে ব্যাপক ও ধারাবাহিক হামলা চালানো চালিয়ে যাচ্ছে।’

পেসকভ আরও বলেন, ‘এটি অত্যন্ত গুরুত্ববহ এবং বহু বিস্তারিত তথ্যের সমন্বয়ে গঠিত একটি আলোচনা হতে যাচ্ছে। আমরা প্রকাশ্যে এসব খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলতে চাই না, কারণ আমরা মনে করি এটি ভবিষ্যতের সম্ভাব্য শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে।’

মানবিক সহায়তার উদ্যোগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ক্রেমলিন মুখপাত্র উল্লেখ করেন, এটি একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এ ক্ষেত্রে তিনি মার্কিন মধ্যস্থতাকারী এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ‘খুব ইতিবাচক ও সমন্বিত ভূমিকার’ কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমরা এই উদ্যোগগুলোকে অত্যন্ত মূল্যায়ন করি।’ মধ্যস্থতাকারীদের সরাসরি অংশগ্রহণে যেসব সমঝোতা হয়েছে, ইউক্রেন তা পুরোপুরি বাস্তবায়ন করবে বলে মস্কো আশা করে বলেও তিনি মন্তব্য করেন।

সার্বিয়ার আগাম সংসদীয় নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, দ্বিপক্ষীয় সম্পর্কে আলেকসান্ডার ভুচিচের অবদানকে মস্কো অত্যন্ত মূল্যায়ন করে এবং তিনি রাজনৈতিক মঞ্চে সক্রিয় থাকবেন বলেই প্রত্যাশা করে।

পেসকভ বলেন, ‘এমনকি বিরোধী দলে থাকলেও তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে অবদান রেখে যাবেন।’

তিনি আশা প্রকাশ করেন, ক্ষমতায় আসা নতুন রাজনৈতিক শক্তি দায়িত্বশীল আচরণ করবে এবং বুঝতে পারবে যে রাশিয়ার সঙ্গে সহযোগিতা বজায় রাখা সার্বিয়ার স্বার্থেরই অনুকূল।

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে বেলগ্রেডের সঙ্গে সম্পর্ক সব দিক থেকে এগিয়ে নিতে আগ্রহী, তবে আপনারা জানেন, এক হাতে কখনো তালি বাজে না।’

রোববার সার্বিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলির আগাম নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির রিপাবলিকান ইলেক্টোরাল কমিশন জানায়, ৯৬ দশমিক ৪৭ শতাংশ ভোট গণনা শেষে ভুচিচের ‘ইউনাইটেড সার্বিয়া’ তালিকা পেয়েছে ৩৯ দশমিক ২৭ শতাংশ ভোট, অন্যদিকে বিরোধী ‘স্টুডেন্ট লিস্ট’ ৫২ দশমিক ৫৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিজয়কেও স্বাগত জানান পেসকভ।

তিনি বলেন, ‘আমরা মিস্টার লুলার বিজয়কে স্বাগত জানাই।’ এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লুলাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন।

২০৩০ সালের ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ রাশিয়ার রাজধানীতে আয়োজনের বিষয়ে আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশনের সিদ্ধান্তকে স্বাগত জানান পেসকভ। খেলাধুলাকে রাজনীতিকরণ মুক্ত করার ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।

পেসকভ বলেন, ‘রাশিয়াকে অবশ্যই পূর্ণ অধিকার নিয়ে বিশ্ব ক্রীড়াঙ্গনে ফিরতে হবে, কারণ রাশিয়ার অংশগ্রহণ ছাড়া এই পরিবার কখনো পূর্ণাঙ্গ হতে পারে না।’

তবে অলিম্পিক আয়োজন প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে কথা বলার সময় এখনো আসেনি।

তিনি বলেন, ‘বর্তমানে খুব বেশি দেশ অলিম্পিক আয়োজনে আগ্রহ দেখাচ্ছে না। অবশ্যই সব ইতিবাচক ও নেতিবাচক দিক বিবেচনা করতে হবে। আপাতত এই বিষয়টি আমাদের কার্যসূচিতে নেই।’

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.