প্রতিবেদন: হুতিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ থামাতে ১০০ কোটি ডলার সহায়তার প্রস্তাব নিয়ে আলোচনার গুঞ্জনের মধ্যেই সামরিক ব্ল্যাকমেইলের মুখে কোনো ধরনের যুদ্ধবিরতিতে না যাওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। একই সঙ্গে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের কাছ থেকে হুতিদের দখল করা অঞ্চল ফিরিয়ে না দেওয়া পর্যন্ত যেকোনো অর্থ ছাড়ের স্পষ্ট বিরোধিতা করেছে দেশটি।

সম্প্রতি তেহরানে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে এক বহুপক্ষীয় বৈঠকে এই অর্থ সহায়তা ও সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়টি আলোচনায় আসে। এতে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব মোহসেন রেজায়ি, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিনসহ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সামরিক উত্তেজনার পুনরাবৃত্তি ঠেকানো ও উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে এই আলোচনার আয়োজন করা হয়।
উপসাগরীয় কূটনৈতিক সূত্রের বরাতে ইসরায়েলি ও ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, সৌদির তেল স্থাপনা ও বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধের বিনিময়ে ইরানের মাধ্যমে এই অর্থ হস্তান্তরের প্রস্তাব ছিল। এমনকি সৌদি প্রতিরক্ষামন্ত্রীর উড়োজাহাজে করে ওই অর্থ তেহরানে নিয়ে যাওয়ার দাবিও করা হয়, যদিও এ তথ্যের নিরপেক্ষ সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
ইসরায়েলি গণমাধ্যমের সঙ্গে আলাপে এক সৌদি কর্মকর্তা অর্থ স্থানান্তরের এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি উল্লেখ করেন, তিন বছর আগের একটি বোঝাপড়ার আওতায় হুতি নিয়ন্ত্রিত এলাকায় সরকারি কর্মচারীদের বেতন ও বেসামরিক অবকাঠামো পুনর্নির্মাণে আর্থিক সহায়তার কথা বিবেচনাধীন ছিল। কিন্তু সৌদি আরবের অভিযোগ, হুতিরা যুদ্ধবিরতির পূর্বশর্তকে কাজে লাগিয়ে সামরিক ব্ল্যাকমেইলের কৌশল বেছে নিয়েছে। রিয়াদ এ ধরনের চাপের মুখে আপস করবে না বলে নিজেদের অবস্থানে অটল রয়েছে।
সৌদির বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামোতে হুতিদের অব্যাহত হামলা দেশটির অর্থনীতিতে মারাত্মক ক্ষতি সৃষ্টি করছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজে ইরানের হামলার কারণে উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি ব্যাহত হয়ে আঞ্চলিক অর্থনীতি তীব্র ঝুঁকির মধ্যে পড়েছে। এমন অচলাবস্থা কাটাতেই তেহরান সফরে গিয়ে চার দেশের সমন্বয়ে নিরাপত্তা সংলাপের পথ তৈরি করেন পাকিস্তানের সেনাপ্রধান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.