এক ঘণ্টায় বিদ্যুৎ উৎপাদন কমলো ৫৩০০ মেগাওয়াট
গ্যাস ও কয়লাভিত্তিক প্রধান বিদ্যুৎকেন্দ্রগুলো আকস্মিক বন্ধ হয়ে পড়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ৫ হাজার ৩০০ মেগাওয়াটের বেশি কমে গেছে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টার মধ্যবর্তী সময়ে উৎপাদন ১৪ হাজার ৭১৯ মেগাওয়াট থেকে নেমে আসে ৯ হাজার ৩৪৯ মেগাওয়াটে। মাত্র এক ঘণ্টার ব্যবধানে ৫ হাজার ৩৭০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার এই ঘটনা জাতীয় বিদ্যুৎ সঞ্চালন কাঠামোর সক্ষমতা ও আকস্মিক বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।

উৎপাদনে বড় ধরনের এই পতনের প্রভাবে রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির বিবরণ অনুযায়ী, রাজধানীর ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, রামপুরা, উলন, গুলশান ও মতিঝিলসহ পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকা এবং চট্টগ্রামের বিস্তীর্ণ অংশে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।
জ্বালানিভিত্তিক কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি ধাক্কা এসেছে গ্যাসচালিত কেন্দ্রগুলোতে। দুপুর ১২টায় গ্যাসভিত্তিক কেন্দ্রগুলো থেকে ৪ হাজার ৩৮২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া গেলেও দুপুর ১টায় তা নেমে দাঁড়ায় ১ হাজার ৭৩৪ মেগাওয়াটে, যা প্রায় ৬০ দশমিক ৪ শতাংশ কম। একই সময়ে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ৪ হাজার ৮৬৩ মেগাওয়াট থেকে ৩৯ দশমিক ৪ শতাংশ হ্রাস পেয়ে ২ হাজার ৯৪৭ মেগাওয়াটে পৌঁছায়। কেবল এই দুই ধরনের জ্বালানিনির্ভর কেন্দ্র থেকেই বিদ্যুৎ সরবরাহ কমেছে ৪ হাজার ৫৬৪ মেগাওয়াট।
সংকট কাটিয়ে সঞ্চালন ব্যবস্থা স্বাভাবিক করতে ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) সরাসরি নিয়ন্ত্রণে প্রকৌশলীরা ধাপে ধাপে সঞ্চালন লাইন এবং বিদ্যুৎকেন্দ্রগুলো সচল করার কাজ শুরু করেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম জানান, বন্ধ হয়ে যাওয়া কেন্দ্রগুলো পর্যায়ক্রমে উৎপাদনে ফিরছে। এর অংশ হিসেবে দুপুরের পর উৎপাদন কিছুটা বেড়ে ৩টায় ১০ হাজার ৮২৫ মেগাওয়াটে পৌঁছায়। রাত ১০টার মধ্যে পরিস্থিতি পুরোপুরি সহনশীল অবস্থায় পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উৎপাদন পুনরুদ্ধারের প্রক্রিয়ায় ইতিমধ্যে বিবিয়ানা-৩ এবং আরএনপিএল ইউনিট-১ কার্যক্রম শুরু করেছে। এছাড়া ৩৫৩ থেকে ৩৫৫ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট পূর্ণ সক্ষমতায় ফেরার পথে রয়েছে এবং ৪১২ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র তাদের একটি ইউনিট চালুর প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টা ৪৩ মিনিটে সূত্রপাত হওয়া এই গ্রিড বিপর্যয়ের সুনির্দিষ্ট কারিগরি কারণ উদ্ঘাটনে তদন্ত চালাচ্ছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.