আপনি পড়ছেন

ঢাকা মেট্রোরেল লাইন-৬ বাস্তবায়নের পর এবার দেশের প্রথম পাতালরেল লাইন-১-এর মূল অবকাঠামো ব্যবস্থার প্রায় ১০০ কোটি ডলারের কাজ পেয়েছে ভারতের প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)। চুক্তির আওতায় বিমানবন্দর থেকে কমলাপুর ও পূর্বাচলমুখী রুটের রেললাইন স্থাপন, বিদ্যুৎ সরবরাহ, সিগন্যালিং, টেলিযোগাযোগ এবং প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর নির্মাণের দায়িত্ব পালন করবে মুম্বাইভিত্তিক এই প্রকৌশল সংস্থা।

ঢাকার মেট্রোরেলের ১০০ কোটি ডলারের চুক্তি পেল ভারতের প্রতিষ্ঠান
মেট্রোরেল

শেয়ারবাজারে দেওয়া এক ঘোষণায় এলঅ্যান্ডটি চুক্তিটিকে নিজস্ব মানদণ্ডে ‘বড় আদেশ’ হিসেবে উল্লেখ করেছে, যার আর্থিক মূল্য ৫ হাজার থেকে ১০ হাজার কোটি রুপির মধ্যে। এর আগে ঢাকা মেট্রোরেল লাইন-৬-এর সমন্বিত রেলওয়ে সিস্টেম সফলভাবে সম্পন্ন করার অভিজ্ঞতায় এই নতুন কার্যাদেশ এলো। একই সঙ্গে লাইন-১ এবং লাইন-৫ (উত্তর রুট)-এর স্টেশন, ডিপো ও উড়াল রেলপথ নির্মাণে দেশি-বিদেশি বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে চারটি পৃথক প্যাকেজের চুক্তি সই হয়। বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) যৌথ অর্থায়নে এই দুই নতুন মেট্রোরেল বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে দুই লাখ তিন হাজার কোটি টাকা। এর মধ্যে ৩১ কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম পাতালরেল লাইন-১ নির্মাণে খরচ হবে এক লাখ ১৪ হাজার কোটি টাকা। সাভারের হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ লাইন-৫ (উত্তর) প্রকল্পে ব্যয় হবে ৮৯ হাজার কোটি টাকা। উভয় প্রকল্পের কাজ ২০৩৩ সালের মধ্যে শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

ডিএমটিসিএল প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাইন-১-এর পিতলগঞ্জ ডিপোর ওয়ার্কশপ, স্ট্যাবলিং শেডসহ মোট ৪৯টি স্থাপনা নির্মাণের কাজ পেয়েছে চীনের সিনোহাইড্রো ও এসইবিসিএল। একই লাইনের জোয়ার সাহারা, বোয়ালিয়া ও মস্তুল স্টেশনসহ পাঁচ কিলোমিটার উড়ালপথ তৈরিতে যুক্ত হয়েছে চীনের সিআরইসি, এমবিইসি এবং জাপানের এমআইএল। এ ছাড়া লাইন-৫-এর হেমায়েতপুর ডিপোর জন্য তাইওয়ানের সিপিসি ও দক্ষিণ কোরিয়ার হানিল এবং আমিনবাজার ও ভাটারা পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার উড়াল রেলপথের সঙ্গে পাঁচটি স্টেশন নির্মাণের দায়িত্ব পেয়েছে সিআরইসি-এমআইএল-এমবিইসি কনসোর্টিয়াম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক রাজধানীর যানজট হ্রাস ও পরিবেশবান্ধব দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এই অবকাঠামোগুলোর গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সচিব কবির আহমদ এবং ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলমসহ জাইকা ও প্রকল্প সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.