এক সপ্তাহের মধ্যে নতুন মজুরি বোর্ডের গেজেট
তৈরি পোশাক শিল্পে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনতে আগামী এক সপ্তাহের মধ্যে নতুন মজুরি বোর্ডের গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রতিনিধির তালিকা চূড়ান্ত হওয়ায় নির্ধারিত সাত দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে গেজেট জারি করা হবে।

বুধবার বিকেলে গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত ‘সার্বিক শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই সিদ্ধান্তের কথা তুলে ধরেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি উল্লেখ করেন, একটি বিশেষ মহল মজুরি বোর্ড নিয়ে অসত্য তথ্য ছড়িয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে প্রকৃত শ্রমিক না হয়েও শ্রমিক সংগঠনের নেতা সেজে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে, যা প্রতিহত করতে মালিক, শ্রমিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ তৎপর রয়েছেন।
শিল্পাঞ্চলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় প্রতি মাসের সাত তারিখের মধ্যে শ্রমিকদের বকেয়া ও নিয়মিত বেতন পরিশোধের জন্য কারখানা মালিকদের নির্দেশ দেন মন্ত্রী। এছাড়া কারখানার সার্বিক সমস্যা সমাধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একটি সমন্বিত মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিজিএমইএ, বিকেএমইএ এবং মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে এই সেল পরিচালিত হবে। সড়কে বিশৃঙ্খলা পরিহার করে এই সেলের মাধ্যমে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনার ভিত্তিতে সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। এছাড়া জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেনসহ মালিক-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে বাংলাদেশ আনসার সদস্যদের কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ট্রেনিং সেন্টারসহ তিনটি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় বিদেশি রাষ্ট্রদূতদের চাহিদা অনুসারে দক্ষ জনবল রপ্তানি সম্প্রসারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.