ইউরোপে গ্যাসের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ
ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রাকৃতিক গ্যাসের দাম ২০২২ সালের পর এই প্রথম প্রতি মেগাওয়াট-ঘণ্টায় ১০০ ইউরো বা ১১১ দশমিক ৩ ডলারের সীমা অতিক্রম করেছে। গ্রিনিচ মান সময় ১৫টা ৩০ মিনিট অনুযায়ী সূচকটি ৪ দশমিক ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০০ ইউরো স্পর্শ করে। বর্তমানে দর কিছুটা কমে ১০০ ইউরোর সামান্য নিচে অবস্থান করছে।

মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র আকার ধারণ করায় আসন্ন শীত মৌসুমে জ্বালানি সরবরাহ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্বের মোট এলএনজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশই আসে এই অঞ্চল থেকে।
জ্বালানি সরবরাহ সংকটের শঙ্কায় অপরিশোধিত তেল, পরিবহন জ্বালানি, প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ এমনকি খাদ্যপণ্যের দামও ব্যাপকভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে হিটিং অয়েলের দাম ১ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি গ্যালন ৪ দশমিক ৮ ডলার নির্ধারণ হয়েছে।
বাজার সংশ্লিষ্টদের ধারণা, মধ্যপ্রাচ্যের এই সংঘাত দ্রুত শেষ হলে এবং শীতের প্রকোপ কম থাকলেও প্রাকৃতিক গ্যাসের চড়া দাম অন্তত আরও এক বছর বজায় থাকবে। ইউরোপের গ্যাস মজুতের পরিমাণ রেকর্ড পরিমাণ কমে গেছে। ফলে মজুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতেই গ্যাসের বাড়তি চাহিদার এই চাপ অব্যাহত থাকবে।
পাইকারি বাজারে প্রাকৃতিক গ্যাসের এই মূল্যবৃদ্ধির প্রভাব ইতোমধ্যে ভোক্তা ও শিল্প পর্যায়ে পড়তে শুরু করেছে। বিশেষ করে সর্বোচ্চ চাহিদার সময়গুলোতে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর ওপর নির্ভর করতে হয় বলে ইউরোপজুড়ে শিল্পকারখানা ও আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ বিল উল্লেখযোগ্য হারে বাড়ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.