আপনি পড়ছেন

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে শুরু হয় ভোটগ্রহণ। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। কোথাও কোথাও ভোট শুরুর আগেই ভোটারদের দীর্ঘ সারি তৈরি হয়।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে ভোট শুরু
ভোটকেন্দ্রে ভোটারদের সারি

ঠাকুরগাঁও সদর, নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলার মোট ১৮৫টি কেন্দ্রে একযোগে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। কোনো ধরনের বিরতি ছাড়া এ কার্যক্রম চলবে বিকেল চারটা পর্যন্ত।

নির্বাচনী পরিবেশ নিয়ে ঠাকুরগাঁওয়ের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করছেন পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রিজার্ভ ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, আসনটির ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, রুহিয়ায় ৩৩টি এবং ভুল্লীতে ৩৯টি কেন্দ্র রয়েছে। এখানে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৩০, পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ২১৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এছাড়া পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত হয়েছেন ২৮৭ জন ভোটার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গত ১২ ফেব্রুয়ারি এই আসনে ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ২৫৫ ভোটে হারিয়ে তিনি দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলে আসনটি সাংবিধানিকভাবে শূন্য ঘোষণা করা হয়।

বর্তমানে আসনটির উপনির্বাচনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন পাঁচজন প্রার্থী। মূল লড়াইটি মূলত বিএনপির মির্জা ফয়সল আমীন এবং জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেনের মধ্যে সীমাবদ্ধ। অন্য প্রার্থীরা হলেন হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, মো. আবদুল আলীম নিজামী এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক। এর আগে বৈধ ঘোষিত হলেও ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করে নেন বিএনপির জেলা সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ।

এদিকে নির্বাচনে ৯ জন ভোটগ্রহণকারী কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকারি দলের পক্ষে সমর্থন দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের দায়িত্ব থেকে সরিয়ে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) রাতে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম।

প্রত্যাহার করা কর্মকর্তাদের তালিকা অনুযায়ী, তাদের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও একজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন। তারা হলেন- ঠাকুরগাঁও পৌরসভার সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মাসুদ রানা, ঠাকুরগাঁও সরকারি কলেজ ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা জয়নাল আবেদীন, ঠাকুরগাঁও রোড বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা জুলফিকার আলী, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, সালন্দর পাঁচপীর ডাঙ্গা স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সাদেকুল ইসলাম, সিংগিয়া মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, দৌলতপুর সলেমান খান বহুমুখী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ওবাইদুর রহমান, বালাপাড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা শাহাদুল ইসলাম এবং বড়গ্রাম আলিম মাদ্রাসার সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল জব্বার।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.