আপনি পড়ছেন

উপকূলীয় নিরাপত্তা জোরদার, কৃষি, মৎস্য ও কর্মসংস্থান সম্প্রসারণে জাপানের সঙ্গে চারটি সহযোগিতা স্মারক সই করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দেশটির কাছ থেকে ৪ হাজার ৬৫৬ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে ঢাকা।

ঢাকা-টোকিও বহুমুখী অংশীদারিত্ব: ৪ সহযোগিতা স্মারক সই
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

টোকিওর বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দ্বিপক্ষীয় এই অর্জনের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এর আগে চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর সস্ত্রীক জাপানে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্পাদিত সমঝোতার আওতায় বাংলাদেশের উপকূলীয় জলসীমার নিরাপত্তা সক্ষমতা বাড়াতে আধুনিক টহল জাহাজ অনুদান হিসেবে দেবে জাপান। এই খাতে দেশটি সর্বোচ্চ ২১২ কোটি ইয়েন বা প্রায় ১৩ দশমিক ৪৪ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেবে।

দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও দৃঢ় করতে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) একটি সহযোগিতা স্মারক সই হয়েছে। এছাড়া কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ তৈরিতে জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের চুক্তি হয়েছে। একই সঙ্গে জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পৃথক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহায়তা বাড়াতে দুই দেশের পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে একটি প্রাথমিক সমঝোতাপত্র সই হয়েছে।

বিনিয়োগ ও স্থানীয় সরকার ব্যবস্থাপনার উন্নয়নে জাপান বড় অঙ্কের অর্থায়নের অঙ্গীকার করেছে। এর মধ্যে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি সংক্রান্ত প্রকল্পে ১ হাজার ৫৮৮ বিলিয়ন ইয়েন (১০০ দশমিক ৮ মিলিয়ন ডলার) এবং 'উপজেলা গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট (ফেজ ২)'-এর বাস্তবায়নে ৩ হাজার ৬৮ বিলিয়ন ইয়েন (১৯৪ দশমিক ৭ মিলিয়ন ডলার) ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে টোকিও।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.