আপনি পড়ছেন

আফ্রিকায় খাদ্যশস্যের ‘দায়িত্বশীল’ সরবরাহকারী হিসেবে রাশিয়া নিজের ভূমিকা বজায় রাখবে। তৃতীয় রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলন শেষে মস্কোয় বুরুন্ডির প্রেসিডেন্ট এভারিস্তে এনদাইশিমিয়ের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পুতিন: আফ্রিকায় খাদ্যশস্য সরবরাহ অব্যাহত রাখবে রাশিয়া
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

পুতিন বলেন, ‘আফ্রিকায় খাদ্যশস্যের একটি দায়িত্বশীল সরবরাহকারী হিসেবে রাশিয়া ভূমিকা পালন অব্যাহত রাখবে। চুক্তির ভিত্তিতে এবং সম্পূর্ণ বিনামূল্যে—উভয়ভাবেই আগের মতো আমরা এই সরবরাহ বজায় রাখব।’

তিনি জানান, আফ্রিকার দেশগুলোর সঙ্গে একটি বাস্তবিক কৌশলগত এবং বহুমাত্রিক অংশীদারিত্ব গড়ে তুলতে মস্কো দৃঢ়প্রতিজ্ঞ। একটি নতুন, অধিকতর ন্যায়সঙ্গত ও বহুমুখী বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার প্রক্রিয়ায় উভয় পক্ষই একে অপরের স্বাভাবিক অংশীদার।

পুতিন আরও জানান, রাশিয়া ও আফ্রিকা ঘনিষ্ঠ পররাষ্ট্রনীতির সমন্বয় বজায় রেখে চলেছে। জাতিসংঘসহ বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কাঠামোর মাধ্যমে তারা একসঙ্গে কাজ করছে। একই সঙ্গে বিশ্ব সংস্থায় মহাদেশটির স্থায়ী প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।

তিনি বলেন, ‘বিশ্বের নানা ক্ষেত্রে আফ্রিকার দেশগুলোর ভূমিকা জোরদার করতে আমরা একসঙ্গে যথাসাধ্য চেষ্টা করছি। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসহ বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আফ্রিকানদের আরও ন্যায়সঙ্গত প্রতিনিধিত্ব নিশ্চিত করার পক্ষে আমরা অবস্থান নিয়েছি।’

বুধবার শুরু হওয়া দুই দিনব্যাপী এই শীর্ষ সম্মেলনে জ্বালানি খাতের সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে আফ্রিকার বহু নেতা পুরো মহাদেশ জুড়ে জাতীয় জ্বালানি ব্যবস্থার উন্নয়নে মস্কোর তাৎপর্যপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।

পুতিন জানান, হাইড্রোকার্বন জ্বালানির ক্ষেত্রে আফ্রিকার অর্থনীতির ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং অন্যান্য প্রয়োজনীয় চাহিদা মেটাতে রাশিয়া ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ‘রুশ কোম্পানিগুলোর সম্পৃক্ততায় সেখানে বিদ্যুৎ খাতে বড় পরিসরের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে কেবল প্রচলিত বিদ্যুৎ উৎপাদন পদ্ধতিই নয়, বরং পারমাণবিক শক্তিও অন্তর্ভুক্ত রয়েছে।’

তিনি আরও জানান, বড় আকারের বিদ্যুৎ কেন্দ্র এবং ছোট মডুলার পারমাণবিক চুল্লি স্থাপনে আফ্রিকার দেশগুলোর ব্যাপক আগ্রহ লক্ষ্য করছে মস্কো। এ ধরনের উদ্যোগে যৌথভাবে কাজ করতে রাশিয়া পুরোপুরি প্রস্তুত রয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.