আপনি পড়ছেন

রুশ তেল শোধনাগারে হামলা বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বারবার আহ্বান ইউক্রেন উপেক্ষা করছে বলে অভিযোগ করেছে মস্কো। শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্টের এক শীর্ষ উপদেষ্টা এই দাবি করেন।

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করছে কিয়েভ!
রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি উশাকভ

রাশিয়ার সংবাদমাধ্যম ভেস্তিকে দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, ‘আমি বলব, তারা আরও একবার তার নির্দেশ অমান্য করেছে এবং তাকে পুরোপুরি উপেক্ষা করছে। ট্রাম্প এই বিষয়ে অনড় ছিলেন এবং এখনও অনড় রয়েছেন, কিন্তু তারা কোনো কথাই শুনছে না।’

ইউরোপের সমর্থন ছাড়া রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেন কোনোভাবেই হামলা চালাতে পারত না বলে মন্তব্য করেন উশাকভ। তিনি বলেন, ‘ইউরোপ এখনও তাদের সমর্থন দিয়ে যাচ্ছে বলেই তারা সম্ভবত তথাকথিত সাহসিকতা দেখাচ্ছে। নিজেদের শক্তিতে তারা এমন পদক্ষেপ নেওয়ার সাহস কখনোই পেত না।’

এদিকে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আসন্ন ত্রিপক্ষীয় আলোচনা যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন উশাকভ। ইউক্রেনের ভবিষ্যৎ কি অনেকাংশে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে কি না—এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই। প্রকৃতপক্ষে, আমরা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেনীয়দের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা আয়োজনের পরিকল্পনা করছি। বর্তমান সময় এবং বিগত বছরগুলোতে ঘটে যাওয়া সবকিছুর প্রেক্ষাপটে এই আলোচনা এক অর্থে চূড়ান্ত সিদ্ধান্তমূলক হতে যাচ্ছে।’

উশাকভ আরও জানান, আসন্ন এই ত্রিপক্ষীয় আলোচনার উপযুক্ত একটি তারিখ নির্ধারণে বর্তমানে যৌথভাবে সমন্বয় করছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.