এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ
উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ শনিবর প্রকাশ করা হবে। এবার ফল জানার প্রচলিত নিয়মে বড় পরিবর্তন এনেছে শিক্ষা বোর্ড। দীর্ঘদিনের পরিচিত ১৬২২২ নম্বরের পরিবর্তে এবার পরীক্ষার্থীদের নতুন নম্বর ১৬১৪০-তে বার্তা পাঠিয়ে ফল সংগ্রহ করতে হবে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে নম্বর পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে চলতি বছরের এইচএসসি ও সমমানের ফল প্রকাশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ফল পেতে যেকোনো অপারেটরের বার্তা অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং আবার স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ হিসেবে ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীকে লিখতে হবে HSC Dha 123456 2026 এবং তা পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
খুদে বার্তার পাশাপাশি শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট ও নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট কর্নার থেকে প্রতিষ্ঠানগুলো তাদের পরিচিতি নম্বর (ইআইআইএন) ব্যবহার করে ফল ডাউনলোড করতে পারবে।
এছাড়া পরীক্ষার্থীরাও নিজস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে ফল সংগ্রহ করার সুযোগ পাবেন। তবে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড কিংবা সংবাদপত্র কার্যালয়ে সরাসরি কোনো ফল পাওয়া যাবে না।
গত ২ জুলাই শুরু হওয়া এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা পিছিয়ে পরবর্তীতে নেওয়া হয়েছিল। তবে পুরো পরীক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.