আপনি পড়ছেন

ভবিষ্যতে দেশে স্বৈরশাসন বা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর ভারসাম্য নিশ্চিত করে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে গণতন্ত্রের সুরক্ষায় স্বাধীন বিচার বিভাগ, নিরপেক্ষ নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার স্থায়ী আইনি কাঠামো এবং কার্যকর নজরদারি প্রতিষ্ঠান (ওয়াচডগ) গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

সালাহউদ্দিন আহমদ: ফ্যাসিবাদ ঠেকাতে প্রাতিষ্ঠানিক ভারসাম্য জরুরি
সালাহউদ্দিন আহমদ

রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মনসুন থিয়েটারে আয়োজিত ‘গণতান্ত্রিক অভিযাত্রা’ সেমিনার সিরিজের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’ শীর্ষক এই সেমিনারে সভাপতিত্ব করেন জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ। এতে প্রধান বক্তা ছিলেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। আলোচনায় আরও অংশ নেন সংবিধান সংস্কার কমিশনের সাবেক সদস্য ফিরোজ আহমেদ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হাবিবুর রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানই যাতে অনিয়ন্ত্রিত ক্ষমতার অপব্যবহার করে স্বৈরতান্ত্রিক রূপ নিতে না পারে, তা নিশ্চিত করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা সুরক্ষার পাশাপাশি আইনের মাধ্যমে বিচারকদের জবাবদিহি নিশ্চিত করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ও শক্তিশালী ওয়াচডগ প্রতিষ্ঠানের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।

সাংবিধানিক সংকটের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনার সুনির্দিষ্ট বিধান থাকা সত্ত্বেও ১৯৭৫ সালে বাকশাল কায়েমের মাধ্যমে একদলীয় শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হয়, যা ফ্যাসিবাদী ব্যবস্থার ভিত মজবুত করে। এসব ঘটনার পটভূমিতেই ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছে।

রাজনৈতিক সংস্কৃতির রূপান্তরের ওপর জোর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চায় না। জনগণের অভিপ্রায়ের প্রতিফলন ঘটাতে উচ্চকক্ষ প্রবর্তন, নির্বাচনী ব্যবস্থায় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি এবং গণভোট পুনর্বহালের মতো প্রস্তাবগুলোর বিষয়ে রাজনৈতিক দলসহ সব পক্ষের সঙ্গে আলোচনা ও ঐকমত্য প্রয়োজন। তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা ও গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.