রাষ্ট্রবিরোধী মামলায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজ রিমান্ডে
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় অবসরপ্রাপ্ত মেজর আবদুল হাফিজের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে ১ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান এই আদেশ দেন।

আদালতের প্রসিকিউশন বিভাগের সহকারী উপপরিদর্শক আবু বকর সিদ্দিক জানান, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হারুন অর রশীদ রিমান্ডের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামাল উদ্দিন ভূঁইয়া রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর বনানী এলাকা থেকে হাফিজকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
রিমান্ড আবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে হাফিজ ও তার সহযোগীরা দেশি-বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগসাজশে সরকার ও বাংলাদেশবিরোধী নানা ষড়যন্ত্র এবং অপপ্রচারে লিপ্ত ছিলেন। পুলিশ সদস্যদের ওপর হামলায় সমর্থন দিয়ে অপপ্রচার চালানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক কনটেন্ট ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ঘৃণা ছড়ানো, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা এবং জাতীয় সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার অপচেষ্টায় তিনি জড়িত ছিলেন বলেও উল্লেখ করা হয়।
মামলার নথিপত্রে উল্লেখ করা হয়, আসামিরা নিজেদের বাড়ি থেকে কার্যক্রম পরিচালনা করে ‘বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টার্স আলফা’ ও ‘বিবিএম ট্রান্সপারেন্সি’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তহবিল সংগ্রহ এবং ডিজিটাল কনটেন্ট ছড়াতেন। সহিংসতা উসকে দিতে ও দেশকে অস্থিতিশীল করতে ‘খন্দকার এ হাফিজ’ নামের ফেসবুক অ্যাকাউন্ট এবং ‘কালাজকাল ডটকম’ নামের ফেসবুক পেজ ব্যবহার করা হতো। এছাড়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের গঠিত ‘ইউনিটি কেয়ার’ ও ‘পাবলিক পার্লামেন্ট’ প্ল্যাটফর্ম ব্যবহার করে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন। আসামিরা আওয়ামী লীগকে পুনর্বাসন ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বাস্তবায়নে সুসংগঠিত ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলেও আবেদনে বলা হয়।
এই মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া এবং লেফটেন্যান্ট গুলশান আরাকেও গ্রেপ্তার করা হয়েছে, যারা বর্তমানে কারাগারে রয়েছেন। মামলার নথিতে আরও অভিযোগ করা হয়, গুলশান আরার নেতৃত্বে দেড় শতাধিক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জাতীয় নির্বাচনের আগে ২০১৮ সালের ২৭ নভেম্বর গণভবনে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি প্রকাশ্যে সংহতি ও আনুগত্য প্রকাশ করেছিলেন। পরবর্তীতে আসামিরা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ তৈরি ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে ‘সেনা পরিষদ’ নামে ১০১ সদস্যের একটি কমিটিও গঠন করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.