আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি আবাসিক এলাকায় ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজে থাকা ৯ জনের সবাই প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি। খবর বিবিসির

ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ প্রাণহানি
ছবি -সংগৃহীত

স্থানীয় সময় গতকাল রোববার বেলা ১২টা ৫০ মিনিটের দিকে ক্রেস্টহেভেন আবাসিক এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি ফ্লোরিডার অভিজাত পাম বিচ কাউন্টিতে অবস্থিত। সেখান থেকে প্রায় ৯ মাইল (১৪ কিলোমিটার) দূরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-এ-লাগো।

দুর্ঘটনাস্থলের ছবিতে আবাসিক এলাকার একটি সড়কে বড় গর্ত দেখা গেছে। সেখানে আগুনের শিখা, কংক্রিটের টুকরা এবং উড়োজাহাজের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। উড়োজাহাজটি ছিল লিয়ারজেট ৬০ মডেলের।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন থেকে যাত্রা শুরু করেছিল। এর গন্তব্য ছিল বাহামা দ্বীপপুঞ্জ।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং উড়োজাহাজের গতিপথ বিশ্লেষণ করে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার আগে উড়োজাহাজটি প্রতি সেকেন্ডে কয়েকশ ফুট গতিতে নিচের দিকে নামছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিডিওটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার মুহূর্তের গাড়ির ড্যাশবোর্ড ক্যামেরার ধারণ করা দৃশ্য বলে মনে করা হচ্ছে।

এতে দেখা যায়, একটি আবাসিক এলাকার সড়ক দিয়ে কয়েকটি গাড়ি চলছিল। এ সময় হঠাৎ একটি উড়োজাহাজ প্রায় খাড়াভাবে মাটির দিকে নেমে আসে এবং আছড়ে পড়ে। মুহূর্তেই সেখানে বিশাল অগ্নিগোলকের সৃষ্টি হয়।

দুর্ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, ভিডিওটি দেখলে গা শিউরে ওঠে। মনে হয়, একটি ক্ষেপণাস্ত্র নিচে নেমে আসছে। এরপরই ঘটে বিশাল বিস্ফোরণ, চারদিকে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ।

উড়োজাহাজটিতে কারা ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে দুর্ঘটনায় মাটিতে থাকা কেউ নিহত বা আহত হয়েছেন, এমন কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডিস্যান্টিস।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি এ দুর্ঘটনাকে ‘ভয়াবহ’ হিসেবে বর্ণনা করেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের (এনটিএসবি) তদন্তে সহায়তা করতে ঘটনাস্থলে একটি দল পাঠাচ্ছে এফএএ বলে জানান তিনি।

এদিকে পাম বিচ কাউন্টির অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী বিভাগ দুর্ঘটনাস্থলে ‘বহুসংখ্যক হতাহতের ঘটনা’ (মাস ক্যাজুয়ালটি ইনসিডেন্ট) ঘোষণা করেছে। পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, মিলিটারি ট্রেইল নামের ছয় লেনের একটি সড়কে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। সড়কটির পাশে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও খাবারের দোকান রয়েছে।

সংবাদ সম্মেলনে গভর্নর ডিস্যান্টিস ও স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনাস্থলের কাছের একটি ট্রেলার পার্ক এলাকায় বসবাসকারী প্রায় ৬০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার অভিঘাতে স্থানীয় অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে পানির সরবরাহের পাইপলাইনও রয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কটি পুনরায় চালু করতে অন্তত ৩০ দিন সময় লাগতে পারে।

দুর্ঘটনার সময় ওই এলাকায় বজ্রঝড়ের খবর পাওয়া গিয়েছিল। সংবাদ সম্মেলন চলাকালেও সেখানে ভারী বৃষ্টি হচ্ছিল।

রোববার সকালে মার-এ-লাগোতে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে কাছের একটি বিমানবন্দর থেকে এয়ার ফোর্স ওয়ান উড়োজাহাজে করে সেখান থেকে রওনা হন তিনি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.