আপনি পড়ছেন

আন্তর্জাতিক ক্রেতাদের বার্ষিক মোট ক্রয়াদেশের প্রায় ৪০ শতাংশ আসার পিক সিজনে অসন্তোষে স্থবির হয়ে পড়েছে দেশের তৈরি পোশাক খাত। এই অচলাবস্থার কারণে বৈশ্বিক ব্র্যান্ডগুলোর আস্থা নষ্ট হচ্ছে এবং রপ্তানি ক্রয়াদেশগুলো প্রতিযোগী দেশগুলোতে স্থানান্তরিত হওয়ার মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। আজ সোমবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

৫২৯ পোশাক কারখানা বন্ধ, কার্যাদেশ হারানোর আশঙ্কা
পোশারশ্রমিকদের বিক্ষোভ। ছবি- সংগৃহীত

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ছড়িয়ে পড়া সংঘাতের মুখে সাভার, গাজীপুর, আশুলিয়া এবং রাজধানীর মিরপুরের অন্তত ৫২৯টি কারখানায় উৎপাদন পুরোপুরি বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকরা। রোববার একযোগে এসব কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারিয়েছেন প্রায় ১০ লাখ শ্রমিক। আগস্ট-সেপ্টেম্বরের মন্দা মৌসুমের পর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত আন্তর্জাতিক ক্রেতারা গ্রীষ্মকালীন পোশাকের মূল কার্যাদেশ দিয়ে থাকেন।

নারায়ণগঞ্জের ফকির ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক ফকির কামরুজ্জামান নাহিদ জানান, পুরো বছরের রপ্তানি আদেশের প্রায় ৪০ শতাংশ এই সময়ে আসে, ফলে বর্তমান পরিস্থিতিতে নতুন ক্রয়াদেশ দেওয়া স্থগিত করতে পারেন বিদেশি ক্রেতারা। এমনকি শ্রমিক অসন্তোষ চলাকালে ঢাকায় অবস্থানরত ইউরোপের একটি ক্রেতাদলের প্রতিনিধিরা একটি কারখানায় দীর্ঘ সময় আটকা পড়েন, যা ক্রেতাদের মাঝে নেতিবাচক বার্তা দিয়েছে।

পরিস্থিতি পর্যালোচনায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ছয় সদস্যের একটি নতুন মজুরি বোর্ড গঠন করেছে। তবে বিজিএমইএ ও বিকেএমইএ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, শ্রমিকরা অবিলম্বে কাজে না ফিরলে শ্রম আইনের ১৩/১ ধারা অনুযায়ী কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানান, মজুরি বোর্ড গঠনের পরও ভাঙচুর ও কাজ বর্জন চলতে থাকলে কারখানা চালু রাখা সম্ভব হবে না।

শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে সচিবালয়ে উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে কলকারখানার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, ডিসেম্বরকে সামনে রেখে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং সরকার তা কঠোরভাবে মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার কারখানা মালিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জরুরি বৈঠক নির্ধারিত রয়েছে।

এর আগে মিরপুর, কালিয়াকৈর ও সাভারে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। মিরপুরে মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৯ জনকে আটক করেছে পুলিশ। মহাসড়ক অবরোধ ও কারখানায় হামলার ঘটনায় গাজীপুরসহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। অন্যদিকে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মজুরি বোর্ড গঠনে সরকারের দীর্ঘসূত্রতাকে দায়ী করে বলেন, দ্রুত পদক্ষেপ নিলে এমন সংকট এড়ানো যেত।

সদ্য সমাপ্ত অর্থবছরে প্রায় ৩৮ দশমিক ৭০ বিলিয়ন ডলার আয় আনা তৈরি পোশাক খাত দেশের মোট রপ্তানির ৮০ শতাংশের বেশি জোগান দেয়। প্রায় ৪০ লাখ শ্রমিকের ওপর নির্ভরশীল এই খাতে অস্থিরতা অব্যাহত থাকলে অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.