আপনি পড়ছেন

অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় হেবরন শহর থেকে সব সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার শহরটির গভর্নর খালেদ দুদীন এই সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি জানান, ইসরায়েলি বাহিনী সরে যাওয়ার পর পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী।

হেবরন থেকে সেনা প্রত্যাহার করল ইসরায়েল
পশ্চিম তীরের হেবরন শহর থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল

অভিযান শেষ হওয়ায় বাস্তুচ্যুত পরিবারগুলোকে নিজ নিজ ঘরে ফেরার আহ্বান জানানো হয়েছে। এ প্রসঙ্গে গভর্নর বলেন, ‘মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী। বাসিন্দারা যাতে নিরাপদে ফিরতে পারেন, সে জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে কাজ চলছে।’

হেবরন গভর্নরেট জানায়, ইসরায়েলি বাহিনীর ১০ দিনের এই অভিযানে ৩ হাজার ৩শর বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই সময়ে অন্তত ১৫টি বসতবাড়ি ও অন্যান্য স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আল-জালদা ও এইন দেইর বাহা এলাকায়। এছাড়া অভিযান চলাকালে স্থানীয় অর্থনীতি, বেসামরিক অবকাঠামো ও শিক্ষাব্যবস্থায় ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

এর আগে ২৩ অক্টোবর হেবরনে দুই ফিলিস্তিনির গুলিতে দুই ইসরায়েলি সেনা নিহত এবং তিনজন আহত হন। পরবর্তীতে ইসরায়েলি বাহিনীর গুলিতে ওই দুই হামলাকারীও নিহত হন। ওই ঘটনার পরপরই হেবরনে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী।

অভিযান চলাকালে হেবরন শহর ও এর আশপাশের গ্রামগুলো পুরোপুরি অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ, বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাঙচুর এবং আল-জালদা ও এইন দেইর বাহা এলাকার ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে সেগুলোকে সামরিক চৌকিতে রূপান্তর করে ইসরায়েলি সেনারা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.