আপনি পড়ছেন

মেলার প্রস্তুতি বন্ধের আল্টিমেটাম অগ্রাহ্য করায় রাজধানীর পুরোনো বাণিজ্য মেলার মাঠে কৃষি ট্রাক্টর নিয়ে ঢুকে অস্থায়ী স্থাপনা গুঁড়িয়ে দিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। ঘটনাস্থলের কাছে পুলিশ সদস্যদের উপস্থিতি থাকলেও প্রায় এক ঘণ্টার এই অভিযানে তাদের কোনো তৎপরতা দেখা যায়নি।

বাণিজ্য মেলার মাঠে ট্রাক্টর নিয়ে শিক্ষার্থীদের ভাঙচুর
পুরোনো বাণিজ্য মেলার মাঠের অস্থায়ী স্থাপনায় ভাংচুর

সোমবার দুপুরে ক্যাম্পাস থেকে দুটি ট্রাক্টর নিয়ে দেড় শতাধিক শিক্ষার্থীর একটি দল বিভিন্ন স্লোগান দিয়ে মাঠে প্রবেশ করে। এরপর এশিয়া আন্তর্জাতিক মেলার জন্য গড়ে তোলা অস্থায়ী অবকাঠামো ও স্টলগুলোতে ভাঙচুর চালানো হয়। পরে বেলা সোয়া একটার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান। মাঠের অদূরে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে সকাল থেকেই পুলিশ মোতায়েন ছিল, তবে ভাঙচুরের সময় তারা কোনো বাধা দেয়নি।

আন্দোলনরত শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, বাণিজ্য মেলার কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে তিন দিনের সময়সীমা বেঁধে চিঠি দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা অমান্য করে নতুন স্টল বসানোর কাজ চলায় সরাসরি মাঠে নামতে বাধ্য হয়েছেন তারা। মাঠটি বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাজে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, এখানে কোনো বাণিজ্যিক মেলা বা বাংলাদেশ সচিবালয় স্থাপন করতে দেওয়া হবে না।

কৃষি অনুষদের শিক্ষার্থী মাইশা আফরোজ জানান, এই মাঠের সংলগ্ন এলাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, হৃদরোগ ইনস্টিটিউট, কিডনি হাসপাতাল ও নিউরোসার্জারি হাসপাতাল অবস্থিত। এখানে সচিবালয় বা মেলা পরিচালিত হলে ফার্মগেট ও বিজয় সরণি এলাকায় যানজট স্থায়ী আকার ধারণ করবে এবং অ্যাম্বুলেন্সসহ জরুরি রোগী পরিবহন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কৃষি গবেষণার পরিবেশ নষ্ট হবে।

প্রশাসনিক বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তা তুলে ধরে কৃষি অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাকিব তালুকদার বলেন, ঢাকার ভেতরের যানজট এক স্থান থেকে অন্য স্থানে না সরিয়ে বিকেন্দ্রীকরণ করা উচিত। সচিবালয় এখানে এলে এই অঞ্চলের চিকিৎসাসেবা ও পরিবেশ পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়বে।

গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে বর্তমান আবদুল গনি রোডের বাংলাদেশ সচিবালয় শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ২০২৯ সালের মধ্যে নতুন ভবনে কার্যক্রম শুরুর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এই সিদ্ধান্তের প্রতিবাদেই মাঠ রক্ষার দাবিতে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.