সংসদ ভবনে সোলার প্যানেল বসানোর সুপারিশ
জাতীয় সংসদ সচিবালয়ের অব্যবহৃত ছাদ ও উন্মুক্ত স্থান কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে (ডিপিডিসি) একটি পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থাপনার আওতায় নেওয়া এই প্রস্তাবটি কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপন করা হবে।

২ নভেম্বর সংসদ ভবনে অনুষ্ঠিত ‘বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণ এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নে গঠিত কমিটি’র দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও কমিটির আহ্বায়ক ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম এবং মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন।
বৈঠকে সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা সম্পর্কিত একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা প্রদর্শিত হয়। সেখানে সংসদ কমপ্লেক্সের সার্বিক বিদ্যুতের চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা ও বায়ুপ্রবাহের স্বাভাবিক অবস্থা বিবেচনায় রেখে সৌরবিদ্যুৎ ব্যবস্থার সক্ষমতা নির্ধারণের ওপর জোর দেওয়া হয়।
বিদ্যুৎ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে পুরো সংসদ ভবনের আলোকসজ্জা সেন্সর ব্যবস্থার আওতায় আনার সুপারিশ করেছে কমিটি। একই সঙ্গে অপচয় বন্ধে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা নিশ্চিতের তাগিদ দেওয়া হয়েছে। এ ছাড়া সংসদ ভবন চত্বরে অবস্থিত সোনালী ব্যাংক লিমিটেডের শাখা ও আবাসিক এলাকার জন্য সাব-মিটার অথবা প্রিপেইড মিটার বসিয়ে বিদ্যুৎ বিল আদায়ের সুপারিশ করা হয়। অপচয় রোধে সংসদ অধিবেশন চলাকালে নামাজের এক ঘণ্টা আগে এবং অন্যান্য সময়ে আধা ঘণ্টা আগে মসজিদের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র চালু করার সিদ্ধান্ত আসে।
সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, গণপূর্ত অধিদপ্তর ও ডিপিডিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের জন্য বরাদ্দকৃত খেলার মাঠের চুক্তি সংক্রান্ত নথি যাচাই করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.