কারাগার থেকে মুক্ত জামায়াত নেতা আখতারুজ্জামান
উচ্চ আদালতের জামিন আদেশ বহাল থাকায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মঙ্গলবার সকাল ১০টায় তিনি ছাড়া পান।

কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ফারুক আহমেদ জানান, সোমবার সন্ধ্যায় জামিন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছায়। এরপর দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার সকালে তাকে মুক্তি দেওয়া হয়।
আইনজীবী দলের সদস্য আজিম উদ্দিন পাটোয়ারী জানান, হাইকোর্ট গত রোববার আখতারুজ্জামানের জামিন মঞ্জুর করেছিলেন। ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন জানালে চেম্বার আদালত সোমবার 'নো অর্ডার' দেন। ফলে হাইকোর্টের জামিন আদেশ কার্যকর থাকে এবং তার মুক্তিতে কোনো আইনি বাধা থাকেনি।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে গত ২ অক্টোবর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এর আগের দিন ১ অক্টোবর সকালে মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৮ ফ্লাইটে জামায়াতের ৩৪ জন প্রতিনিধির সঙ্গে ঢাকায় আসেন তিনি।
মামলার নথি অনুযায়ী, সেদিন বিমানবন্দরে যাত্রীদের অতিরিক্ত চাপের মধ্যে ট্রলি সংগ্রহ, লাগেজ ও জমজমের পানি সরবরাহে বিলম্ব নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয়। একপর্যায়ে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের ডাকে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে এলে আখতারুজ্জামান তার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান এবং পদ থেকে অপসারণের হুমকিসহ অশালীন ভাষা ব্যবহার করেন। পরিস্থিতি বেগতিক দেখে ওই সংসদ সদস্য নির্বাহী পরিচালককে সরিয়ে নেন।
এজাহারে আরও অভিযোগ করা হয়, আখতারুজ্জামান সেসময় বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সম্পর্কেও অবমাননাকর মন্তব্য করেন। পাশাপাশি বিমানবন্দরের স্পর্শকাতর এলাকায় ঘটনার ভিডিও ধারণে বাধা দিলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিনকে তিনি শারীরিকভাবে আঘাত করেন এবং ট্রলি থেকে জমজমের পানির বোতল ফেলে দেন।
সামরিক বাহিনী থেকে অবসরে যাওয়া আখতারুজ্জামান ১৯৯১ ও ১৯৯৬ সালের জুনের নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী) আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.