প্রথম আদিবাসী নারী হিসেবে মার্কিন সিনেটে পেগি ফ্লানাগান
যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে প্রথম আদিবাসী নারী সদস্য নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন পেগি ফ্লানাগান। মিনেসোটা অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট দলীয় এই রাজনীতিকের জয়ে গুরুত্বপূর্ণ আসনটি নিজেদের দখলেই রাখল দলটি। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী ও সাবেক এনএফএল সম্প্রচারক মিশেল তাফোয়াকে পরাজিত করেন। তিনি বিদায়ী ডেমোক্র্যাট সিনেটর টিনা স্মিথের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

৪৭ বছর বয়সী পেগি ওজিবওয়ে জনগোষ্ঠীর হোয়াইট আর্থ ব্যান্ডের একজন সদস্য। পেগির এই বিজয় মার্কিন কংগ্রেসে আদিবাসীদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে সিনেটের পুরো ইতিহাসে কেবল চারজন আদিবাসী পুরুষ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওকলাহোমার সাবেক সিনেটর মার্কওয়েন মুলিন চলতি বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী হিসেবে যোগ দেওয়ার পর থেকে উচ্চকক্ষটিতে কোনো আদিবাসী প্রতিনিধি ছিলেন না।
পেগির এই জয় সিনেটে ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল অংশকেও আরও শক্তিশালী করেছে। সিনেট নির্বাচনে তিনি মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সের মতো প্রভাবশালী প্রগতিশীল নেতাদের সমর্থন পান। নির্বাচনী লড়াইয়ে নামার আগে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজের সঙ্গে অভ্যন্তরীণ রাজনৈতিক মতবিরোধ এবং প্রতিনিধি পরিষদের সদস্য অ্যাঞ্জি ক্রেইগের সঙ্গে দলীয় প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল তাকে। নির্বাচনী প্রচার চলাকালে অঙ্গরাজ্য সরকারের একটি আর্থিক অনিয়মের ঘটনা নিয়ে রিপাবলিকানরা তাকে লক্ষ্যবস্তু বানায়। তবে পেগি সে অভিযোগ নাকচ করে জানান, গভর্নর হিসেবে প্রশাসনের যাবতীয় দায়ভার শেষ পর্যন্ত টিম ওয়ালজের ওপরই বর্তায়।
নির্বাচনী প্রচারণায় ফ্লানাগান সবার জন্য স্বাস্থ্যসেবা বা ‘মেডিকেয়ার ফর অল’, সার্বজনীন শিশুসেবা, বেতনসহ পারিবারিক ও চিকিৎসা ছুটি, ঘণ্টাপ্রতি জাতীয় সর্বনিম্ন মজুরি ১৭ ডলারে উন্নীত করা এবং অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) বিলুপ্তির প্রতিশ্রুতি দেন।
রাজনৈতিক অঙ্গনে পেগির দীর্ঘদিনের কাজের বড় একটি অংশজুড়ে রয়েছে আদিবাসী অধিকার প্রতিষ্ঠা। তার বাবা মারভিন ম্যানিপেনি ছিলেন আদিবাসী অধিকার ও সার্বভৌমত্ব আন্দোলনের একনিষ্ঠ কর্মী, যিনি ২০২০ সালের জানুয়ারিতে মারা যান। মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে শিশু মনোবিজ্ঞান ও আমেরিকান ইন্ডিয়ান স্টাডিজে ডিগ্রি নেওয়া পেগি এর আগে স্থানীয় স্কুলবোর্ড ও অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের সদস্য ছিলেন। পরবর্তীতে ২০১৯ সালে টিম ওয়ালজের রানিং মেট হিসেবে প্রথম আদিবাসী ও অশ্বেতাঙ্গ নারী হিসেবে অঙ্গরাজ্যের লেফটেন্যান্ট গভর্নর হন তিনি। দায়িত্ব পালনকালে তিনি স্থানীয় ১১টি আদিবাসী জাতির স্বার্থরক্ষা, জমি ফিরিয়ে দেওয়া এবং নিখোঁজ ও নিহত আদিবাসীদের জন্য বিশেষ সরকারি দপ্তর প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা রাখেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.